রাজ্য

“মানুষের জন্য কাজ করতে চাই, মন্ত্রী হয়ে জন্মাইনি, মরবো ও না”, বক্তব্য রাজীবের

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) কাছে বাংলার উন্নয়ন চাইবেন তিনি। দমদম বিমানবন্দরে বিমানে ওঠার আগে সাংবাদিকদের এমন টাই জানালেন সদ্য তৃণমূল ত্যাগী প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তার বক্তব্য,”কেন্দ্রকে বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নতি হয় না।”

এই দিন রাজীব বলেন,”আমি আগেই উপলব্ধি করেছি, আজকে বলছি। কেন্দ্রকে বাদ দিয়ে বাংলার সার্বিক উন্নতি হয় না। আমার চিন্তা যুব ভাই-বোনদের কর্ম সংস্থান, রাজ্যের মানুষের উন্নয়ন, খেটে খাঁওয়া মেহেনতি মানুষের জন্য কিছু করা, সার্বিক ভাবে সবার কল্যাণ সেটা কেন্দ্র, রাজ্যের যৌথ উদ্যোগে করা সম্ভব। আমি ওনার কাছে গিয়ে রাজ্যের কিছু দাবি দাওয়া জানাতে চলেছি। উনি আপার সাথে সহমত পোষণ করলে আমি ভেবে দেখব দলে যোগ দেব কি না।”

বাংলা নেতির রাজনীতির অবসান চান বলে দাবি করে প্রাক্তন বনমন্ত্রী বলেন,”এই কাদা ছোড়াছুড়ির নয়। বাংলার মানুষ এই সব পচন্দ করেনা মানুষ দেখতে চায় তার রোটি, কাপড়া অউর মাকন আছে কি না মানুষ দেখতে চায় তার মাথার ছাদ আছে কি না। বাসস্থান আছে কি না, নাগতিক পরিষেবা আছে কি না। বেকার যুবক কর্ম সংস্থান আছে কি না এই সব নিয়ে আলোচনা করবো।”

সঙ্গে তিনি জানান, পদ নিয়ে ভাবেন না তিনি। তার বক্তব্য, “আজ যদি যোগদান করি আগামিকাল থেকে আমি মানুষের স্বার্থে রাস্তায় নামবো। আমি বিধায়ক বা মন্ত্রী হয়ে জন্মাইনি, বিধায়ক বা মন্ত্রী হয়ে মরবো না। মানুষের স্বার্থে কাজ করতে চাই। সেই সুযোগ মিলবে বলে মনে হয়”।

রাজীব আরও জানিয়েছেন, তার সাথে শনিবার বিকেলে চার্টার্ড বিমানে দিল্লী যাচ্ছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সাথে থাকছেন রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া, পার্থসারথি চট্টোপাধ্যায়, প্রবীর ঘোষাল ও রুদ্রনীল ঘোষ।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026