পলিটিক্স

আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেব না, নন্দীগ্রামের সভা থেকে হুঁশিয়ারি মমতার

আমি বেঁচে থাকতে বিজেপিকে বাংলা বেচে দেবো না। নন্দিগ্রামের মাটি থেকে এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বললেন, ” আগে তো তোমরা সুপ্রকাশ গিরি কে হারাও। তারপরে তৃণমূলকে হারিয়ে সোনার বাংলা দখলের স্বপ্ন দেখবে।” এছাড়াও গত কয়েকদিন ধরে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়েছেন তাদেরকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কারণ আমরা করে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন,” কেউ কেউ ইধার উধার যাবার চেষ্টা করছে। তাদের চিন্তা করার কোনো কারণ নেই অনেকের কাছে প্রচুর টাকা আছে। সেই সব টাকা বাঁচানোর জন্য তারা বিজেপিতে যোগ দিচ্ছে। আসলে বিজেপি এখন পরিণত হয়েছে একটি ওয়াশিং মেশিনে। সেই ওয়াশিং মেশিনের একদিক থেকে কালো টাকা ঢুকালে অন্যদিক থেকে সাদা হয়ে বেরোয়। ওয়াশিং পাউডার ভাজপা। তবে ওরা এভাবে বাংলা দখল করতে পারবে না। বাংলার মানুষ ওদের যোগ্য জবাব দেবে।”

বিজেপি বর্তমানে এতটা মরিয়া হয়ে গিয়েছে যে সংবাদমাধ্যমকে চাপ দিয়ে নির্বাচনী সমীক্ষার ফলাফল বদলে দিচ্ছে। এই প্রসঙ্গে তার কড়া বার্তা,” দিল্লির বিজেপি নেতারা জোর করে নির্বাচনী সমীক্ষার ফলাফল বদলে দিচ্ছে। মানুষকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে মানুষের মনে ধারণা তৈরীর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সমস্ত করে কোন লাভ নেই। তোমরা দেশের ক্ষমতায় বসতে পারো। কিন্তু বিশ্বের নেতা হওয়ার যোগ্যতা তোমার নেই। বাংলাতে তুমি জিততে পারবেনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026