নিউজ

যদি আপনার গোপনীয়তা লঙ্ঘন হয়, তাহলে ডিলিট করুন হোয়াটসঅ্যাপ, কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: আজ, সোমবার (Monday) হোয়াটসঅ্যাপের (Whatsapp) প্রাইভেসি পলিসি (Privacy Policy) নিয়ে করা জনস্বার্থ মামলার শুনানিতে কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। মামলাকারীর তরফে ফেসবুকের (Facebook) মালিকাধীন সংস্থার সাম্প্রতিক পলিসি নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশাসন যাতে এই বিষয়টিতে হস্তক্ষেপ করে, সেই আবেদনও করা হয়।

এখনও এই বিষয়ে কোনও নোটিস জারি করেনি আদালত। তবে জানিয়ে দেওয়া হয় যে কেউ যদি মনে করে গোপনীয়তা লঙ্ঘন করছে হোয়াটসঅ্যাপ, তাহলে অ্যাপটি ডিলিট করে দিতে পারে। যদিও চূড়ান্ত শুনানি কিছু হয়নি। ২৫ জানুয়ারি রায় দিতে পারে দিল্লি হাইকোর্ট, এমনটাই খবর।

মামলাকারীর তরফে বলা হয়েছে সরকার যেন কড়া পদক্ষেপ নেয় এই সংস্থার বিরুদ্ধে। কারণ এখানে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ কীভাবে সাধারণ মানুষের তথ্য শেয়ার করতে পারে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন আবেদনকারী। তবে চূড়ান্ত রায় না দিলেও আদালতের তরফে এও বলা হয়, ম্যাপ বা ব্রাউজার ব্যবহার করলেও যে তথ্য শেয়ার হয় সেকথাও মনে করিয়ে দিয়েছে।

তবে এক্ষেত্রে সরকারের কঠিন পদক্ষেপ গ্রহণ করার ডাক দিয়েছেন মামলাকারী। তিনি জানান যে ইউরোপের বিভিন দেশে হোয়াটসঅ্যাপ পলিসি ভিন্ন। সেখানে এই ধরণের কোনও কাজ করতে পারে না সংস্থাটি। কিন্তু ভারতে কোনও কঠোর আইন না থাকায় এমন পলিসি এনেছে হোয়াটসঅ্যাপ। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ সংস্থার হয়ে লড়াই করেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল।  তিনি বলেছেন এই মামলা অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত কারণ পলিসির অভিযোগ ভিত্তিহীন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026