রাজ্য

এবারে রায়দিঘি থেকে প্রতিদ্বন্দিতা করবো না, জানালেন দেবশ্রী, কারণ কি তবে শোভন ফ্যাক্টর?

এখনো বিধানসভা নির্বাচনের টিকিট নিয়ে কোনো সমঝোতা হয়নি। আর তার আগেই সিদ্ধান্ত নিয়ে নিলেন তার পুরনো কেন্দ্র থেকে তিনি আর দাঁড়াবেন না। রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় (Debasree Roy) টলিউড অভিনেত্রী এরকমটা এদিন জানালেন। তিনি আদতে রায়দিঘি আসনের দুবারের বিধায়ক। অথচ তিনি এমন কেন বলছেন?

জানা গিয়েছে ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “এবারে রায়দিঘি আসন থেকে আমি আর দাঁড়াতে চাই না। টোটো কেলেঙ্কারি নিয়ে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে। আমি এটা নিজের সিদ্ধান্ত নিয়েছি। দলকে সেটা জানিয়ে দেওয়া হবে। দলের কিছু লোকজন আমাকে টোটো কেলেঙ্কারি নিয়ে অপবাদ দিয়েছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”

এই মন্তব্য সামনে আসার পর থেকেই অনেকে বলছেন এবার উনি টিকিট পাবেন না। কারণ তিনি দল থেকে লুকিয়ে বিজেপিতে যোগদান করতে গিয়েছিলেন। সেটা হয়নি এই কারণে তিনি ফেরত এসেছেন তৃণমূলে। পাশাপাশি দেবশ্রীর জয় লাভের কারণ ছিল তৎকালীন দক্ষিণ ২৪ পরগনার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এরকমটা কিন্তু এবারে হবে না। এই কারণে তিনি বিকল্প পথ খুঁজছেন। তবে রায়দিঘি পরিবর্তে অন্য কোন কেন্দ্র তার পছন্দ? দেবশ্রী রায় বলেছেন, “সেটা এখনো ভেবে দেখা হয়নি। দলে আলোচনা হলে আমি ভেবে দেখব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026