বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করায় বঙ্গ রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে বিধানসভা নির্বাচনের ঠিক কিছুদিন আগে এমন ঘটনা গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে। কিছুদিন আগে কলকাতা পুলিশ ১০০ গ্রাম কোকেনসহ বিজেপি যুব নেত্রীকে গ্রেফতার করে। তারপর গত শুক্রবার পুলিশ আলিপুর আদালতে অভিযুক্ত পামেলা গোস্বামীকে তোলার সময় সে বিস্ফোরক মন্তব্য করেছিল। সে জানিয়েছিল, “রাজনৈতিক কারণে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং এমন করেছেন। তাকে আগে গ্রেফতার করা হোক।”
এরপর আবার আজ দলীয় নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পামেলা গোস্বামী। তিনি বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনেছেন। তিনি আজ জানিয়েছেন, “আমি জানতাম আমার বিরুদ্ধে এরকম কিছু চক্রান্ত করা হবে। আমাকে রাকেশ সিং অন্য চোখে দেখা শুরু করেছিল। আমার শারীরিক নিগ্রহ হয়েছিল। পরিকল্পনামাফিক আমাকে ফাঁসানো হয়েছে। আমার কাছে সমস্ত প্রমান আছে।”
এছাড়াও আজ অদ্ভুতভাবে পুলিশের ওপর আস্থা দেখিয়েছেন ধৃত পামেলা গোস্বামী। গ্রেপ্তারির দিন তিনি পুলিশের বিরুদ্ধে গলায় সুর তুললেও আজ জানিয়েছেন, “পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমার। সঠিক পথেই তদন্ত চলছে।” প্রসঙ্গত আগামীকাল পামেলার বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই আজ পামেলা বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…