উপনির্বাচনে তিনটি আসনই হাতছাড়া হল বিজেপির। সবুজ ঝড়ের কাছে ফিকে পড়লো গেরুয়া। তিনটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের কাছে হারার পর রাজ্য বিজেপি সভাপতি থেকে সমস্ত বিজেপি নেতারা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিল্লী থেকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ভোটের ফল পর্যালোচনা এবং বিশ্লেষণ করে আমরা নিজেদের ভুল সংশোধনের চেষ্টা করব। ভোটের পূর্ণাঙ্গ ফল হাতে পেলেই আমরা সমস্ত কিছু খতিয়ে দেখব।” গত লোকসভা ভোটে দিলীপ ঘোষ যেখানে ৬০ হাজার ভোটে জিতেছিল সেই খড়গপুর কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে হেরে গেলো বিজেপি।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে, জনগণের হয়তো প্রার্থীকে পছন্দ হয়নি নতুবা আমজনতা এবং দলের মধ্যে এখনও বোঝাপড়ার জায়গা ঠিক তেমন ভাবে তৈরী হয়ে উঠেনি। এছাড়া তিনি হারের জন্য কার্যকর্তাদের ঢিলেমিকে দায়ী করেছেন। তিনি এদিন বলেন যে পুলিশকে হাতিয়ার করে তৃণমূল অনেক ভোট ছিনিয়ে নেয়। তিনি প্রশাসনের তুলোধনা দিয়ে বলেন ক্ষমতায় থাকলে এরকম সুযোগ সহজে নেওয়া যায়।
আজ বিজেপি নেতা মুকুল রায় বিজেপির হার দেখে বলেন যে বিজেপি মানুষের মন বুঝতে সক্ষম হয় নি। তবে তিনি আশাবাদী হয়ে বলেন যে ২০২১ সালের বিধান সভায় ভালো ফল করবে পদ্ম শিবির। আজ বৃহস্পতিবার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিকের সম্মেলনে বলেন যে এনআরসি বিজেপির হারে মূল কারন।
এনআরসিকে হাতিয়ার করে তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছে। তিনি জানান যে করিমপুরে বিজেপি প্রার্থীকে যেভাবে হেনস্থা করেছে তৃণমূল তাতে সাধারণ মানুষকে ভয় দেখানো স্বাভাবিক ব্যাপার। তিনি দাবি করেন যে বিজেপিকে রুখতে শাসক দলের সাথে হাত মিলিয়েছে সিপিএম এবং কংগ্রেস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…