নিউজ

যে বুথে লাথি খেয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, সেখানে তিনি ভোট পেলেন মাত্র ২টি

গত ২৫ নভেম্বর ভোটের দিন করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের তৃণমূলের কর্মীদের হাতে হেনস্থা হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় বয়ে গেছিল।

আজ ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেলো করিমপুরের যে বুথে জয়প্রকাশবাবু মার খেয়েছিলেন সেই বুথে বিজেপি ভোট পেয়েছে মাত্র ২ টি। নোটার থেকে ১ টি বেশি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ওই বুথে মোট ভোটারের সংখ্যা ৭৪০। তার মধ্যে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ২ টি ভোট।

নির্বাচনের দিন করিমপুরের ঘিয়াঘাট এলাকায়, ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। সেখানে গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে তৃণমূলের কর্মী সমর্থকরা। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। রাস্তায় ফেলে কিল চড় মারা হয়, লাথি মেরে তাকে জঙ্গলে ফেলে দেয় এক তৃণমূল কর্মী।

ভোটের ফল বেরোলে দেখা যায়, ওই বুথের ৭৪০ টি ভোটের মধ্যে ৭০৭ টি পেয়েছেন তৃণমূল প্রার্থী, ২৭ টি পেয়েছেন বাম-কংগ্রেস প্রার্থী এবং ২ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর থেকে এক নির্দল ভোটার ১টি ভোট বেশি অর্থাৎ ৩টি ভোট পেয়েছেন।

ভোটের ফলাফলে করিমপুর থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিং। তিনটি উপনির্বাচনেই জয় পেয়েছে শাসক দল। করিমপুরে কার্যত উড়ে গেছে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026