মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ভব ঠাকরে। মুম্বাইয়ের শিবাজী পার্কে আজ সন্ধ্যে ৬.৪০ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবসেনা প্রধান। তাঁর সাথে শপথ নিয়েছেন শিবসেনা, কংগ্রেস, এনসিপি থেকে আরও ৬ জন। এরা হলেন, সুভাষ রাজারাম দেশাই, ছগন ভুজবল, নীতীন রাউত, বালাসাহেব থোরাট, একনাথ শিন্ডে ও জয়ন্ত পাটিল।
উদ্ভব ঠাকরের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন, ডিএমকে প্রধান এমকে স্টালিন, ডিএমকে নেতা টিআর বালু, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, এনসিপি নেতা প্রফুল প্যাটেল, অজিত পওয়ার, এমএনএস প্রধান রাজ ঠাকরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও তিনি যেতে পারেননি। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের এই জোটের নাম দেওয়া হয়েছে মহারাষ্ট্র বিকাশ আগড়ি, যার নেতা হয়েছেন উদ্ভব ঠাকরে।
প্রসঙ্গত, ঠাকরে পরিবার থেকে এই প্রথমবার কেউ কোনো ধরণের মন্ত্রী হলেন। এমনকি এই নির্বাচনের আগে ঠাকরে পরিবারের কেউ ভোটেই লড়েননি। এবারের নির্বাচনে প্রথমবার ঠাকরে পরিবারের কেউ ভোটে দাঁড়ান, উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ভোটে দাঁড়ান এবার। আর প্রথমবারের জন্য ঠাকরে পরিবারের উদ্ভব হচ্ছেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…