নিউজ

Army Helicopter Crash: ভয়াবহ দুর্ঘটনার কবলে CDS বিপিন রাওয়াত, তামিলনাডুতে ভেঙে পড়ল সেনার চপার

বুধবার সকালে তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টারের ভয়াবহ দুর্ঘটনা। সূত্রের তরফ জানা গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে  ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। শুধু তিনি একা নন এক হেলিকপ্টারে আরও কয়েকজন সেনা আধিকারিক এবং সিডিএসের পরিবার সদস্য ছিলেন।

কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? জানা যাচ্ছে খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার এই ক্র্যাশ হয়েছে। কুয়াশার কারণে এই হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটেছে নাকি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে তা জানতে ইতিময়প্রাথমিক তদন্ত শুরু হয়ে গিয়েছে।
সেনাবাহিনীর তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর দেওয়া হয়নি।  জানা গিয়েছে, উটিতে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা আধিকারিকরা গিয়েছিলেন হেলিকপ্টারে সওয়ার হয়ে। তার মাঝেক
কপ্টার MI-17 গভীর জঙ্গলে ভেঙে পড়ল সেনা কপ্টার।
 
সেনার তরফ থেকে জানান হয়েছে, এই কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। জঙ্গলে ভেঙে পড়ার পর সাথে সাথে আগুন লেগে যায় কপ্টারটিতে। কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে এখনো অবধি তিন জনকে উদ্ধার করা যেতে পেরেছে। আর চার জনের সাথে সাথে মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে।কিন্তু আর বাকি যাত্রীদের কি অবস্থা, তা এখনও স্পষ্ট হয়নি।আহত সেনা আধিকারীককে নীলগিরির ওয়েলিংটন ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে।   

সূত্রের খবর, হেলিকপ্টারটি কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে তামিলনাড়ুর কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টারে উড়ানের ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে সেনা কপ্টারটি। পাহাড়ি এলাকায় ভেঙে পড়ার পর আগুন ধরে যায় কপ্টারটিতে। ফলে সেনা কপ্টারে যাঁরা ছিলেন, তাঁদের জীবনরক্ষার সম্ভাবনা খুবই কম। স্থানীয়দের বয়ানে জানা যাচ্ছে, যখন দুর্ঘটনা কবলিত এই সেনা কপ্টার থেকে কোনো যাত্রী বেরিয়ে আসতে পারেননি । ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ভেঙ্গে পড়ার সাথে সাথে শুরু হয় বিশাল অগ্নিশিখা। এই ঘটনার সাথে সাথে স্থানীয়রা তৎক্ষণাত উদ্ধারকাজে হাত লাগায়। বেশ কয়েকটি দল এইদিন ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালানো শুরু করে দেয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026