ভাইরাল & ভিডিও

বর-বউকে নয়, বরকে সিঁদুর পরাল নববধূ, বিয়ের অনুষ্ঠানে কাণ্ড তুমুল ভাইরাল

‘বিয়ে’ যেকোনো মানুষের জীবনেই একটা বড় অধ্যায়। আর সেই বিয়েতেই মানতে হয় অজস্র নিয়ম। তারমধ্যে কন্যাদান আর সিঁদুর দান অন্যতম। মেয়েদের কন্যাদান না হলে নাকি বিয়ে সম্পন্ন হয় না, এমন ধারণা আজও সমাজের বেশিরভাগের মধ্যে বর্তমান। তবে সমাজের সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলে রাখা ভালো, বৈদিক মতে কন্যাদান ছাড়াও বিয়ে সম্ভব।

সমস্ত বাবা-মায়ের কাছে তাদের সন্তান শ্রেষ্ঠ। তার ভালোর জন্য তারা সবকিছু করতে পারে। আচ্ছা বিয়েতে কন্যাদানের সত্যিই কোনো যুক্তি আছে? মেয়েরা কি সত্যি দান করার বস্তু? যুগের পর যুগ ধরে এই একই নিয়ম চলে আসছে। তবে এবার ধীরে ধীরে বদলাচ্ছে বর্তমান প্রজন্ম। তারা এই সমস্ত বস্তাপঁচা নিয়মে বিশ্বাসী নয়। সমানে সমানে একসাথে পথ চলায় বিশ্বাসী তারা। সম্প্রতি তেমনি এক নববিবাহিত দম্পতির সিঁদুর দানের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি যে নববিবাহিত দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে তাদের নাম শালিনী সেন ও অঙ্কন মজুমদার। সম্প্রতি বৈদিক মতে তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৈদিক মত অর্থাৎ মহিলা পুরোহিতদের দ্বারা বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। যেখানে নেই কন্যাদান, আছে সিঁদুরদান তবে তা একটু অন্যভাবে। বৈদিক মতে স্বামী-স্ত্রী একে অপরকে সিঁদুর পরিয়ে দেয়। সম্প্রতি অঙ্কন ও শালিনীর একে অপরকে সিঁদুর পরানোর ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যা নেটিজেনদের মনে ধরেছে বিষয়টি।

অজস্র মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। এর থেকেই প্রমাণিত হয় সমাজের মানুষের মানসিকতা ধীরে ধীরে বদলাচ্ছে। তাদের মধ্যেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। তারাও পুরোনো অযৌক্তিক নিয়মের বদলে নতুন নিয়মকে আপন করে নিতে উদ্যোগী হচ্ছেন। শালিনী সেন অর্থাৎ নববিবাহিত বউয়ের বোন কৃত্তিকা সেন তার দিদি ও জামাইবাবুর বিয়ের এই ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো চোখের নিমিষে ঝড়ের গতিতে সকল নেটনাগরিকদের মধ্যে ভাইরাল হয়েছে। প্রশংসা ও শুভেচ্ছায় ভরে গিয়েছে তাদের কমেন্ট বক্স।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026