নিউজ

লাদাখে চীনের দাদাগিরি রুখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ভারতীয় বায়ুসেনা

লাদাখ সীমান্ত নিয়ে বিবাদের মাঝেই আজ বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ভারতীয় বায়ুসেনা। পূর্ব লাদাখের পরিস্থিতি এখনও উত্তপ্ত, এই অবস্থায় পূর্ব লাদাখে বায়ুসেনার বিমান ঘাঁটিতে রাফাল সহ একাধিক যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। পূর্ব লাদাখের পরিস্থিতি পর্যালোচনা, রাফালের সংখ্যাবৃদ্ধির গুরুত্ব, চীনা সেনার অবস্থান সহ একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই বৈঠকের মূল বিষয় ভারতীয় বায়ুসেনার প্রতিরক্ষা ব্যবস্থার পর্যালোচনা।

জানা যাচ্ছে, শুধুমাত্র লাদাখের চীন সীমান্তই নয় একইসাথে সিকিম, অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের চীন সীমান্তের অবস্থা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। ইতিমধ্যেই রাফাল সহ একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে লাদাখে। আরও যুদ্ধবিমান মোতায়েন করা হবে কিনা বা পরবর্তীতে কিভাবে পরিস্থিতির উপর নজর রাখা হবে সেই সমস্ত বিষয়েই আলোচনা হবে বায়ুসেনার আজকের বৈঠকে।

সূত্রের খবর, বায়ুসেনার এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়াও। চীনের সাথে সীমান্ত বিবাদ শুরু হওয়ার পর থেকে পূর্ব লাদাখ সেক্টরে নাইট টাইম কমব্যাট এয়ার পেট্রোলিং চালানো হচ্ছে বায়ুসেনার তরফে। রাফাল ছাড়াও সুখোই ৩০ এমকেআই ফাইটার জেট, জাগুয়ার, মিরাজ ২০০০ এর মতো যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে লাদাখ সীমান্তে।

লাদাখের বেশিরভাগ এলাকা থেকে সেনা সরিয়ে নিলেও এখনও কয়েকটি এলাকা থেকে সেনা সরায়নি চীন। প্যাংগংয়ের ফিঙ্গারস থেকে এখনও সেনা সরায়নি চীন। এই সমস্ত কিছু মিলিয়ে পূর্ব লাদাখের পরিস্থিতি এখনো খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। তাই পূর্ব লাদাখ এবং ভারতের সাথে চীনের অন্যান্য সীমান্ত গুলিতে বায়ুসেনার ভূমিকা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026