SBI গ্রাহকদের জন্য সুখবর, এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন, জানুন
করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে ব্যাঙ্কের বদলে বেশিরভাগ মানুষ এটিএম থেকেই টাকা তুলছেন। লকডাউনের চলাকালীন এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মানুষের সুবিধার জন্য একাধিক ছাড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই সময় যে কোনও ব্যাংকের এটিএম থেকে যতবার খুশি টাকা তোলার বিষয়ে ছাড় দেওয়া হয়েছিল৷ গ্রাহকদের জন্য এই ছাড়ের সুবিধা দেওয়া হয়েছিল ৩০ জুন পর্যন্ত।
বর্তমানে আবারও এটিএম থেকে টাকা তোলার ব্যাপারে সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। সরকার নির্ধারিত এই সীমা অতিক্রম করে এটিএম থেকে টাকা তুললে বাড়তি মাশুল গুনতে হবে গ্রাহকদের৷ করোনা ভাইরাসের আবহে মানুষের কাছে ব্যাংকের থেকে এটিএম বেশি ব্যবহারের চাহিদা বেড়েছে৷ ফলে বারবার এটিএম ব্যবহারের জন্য গ্রাহকদের যাতে অতিরিক্ত মাশুল গুনতে না হয় তার জন্য একটি বিশেষ পরিষেবা নিয়ে এসেছে ভারতের বৃহত্তম ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷
এবার থেকে এটিএম কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন এসবিআই-এর গ্রাহকরা৷ অবশ্য এই সুবিধা পেতে হলে ব্যবহার করতে হবে SBI YONO অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে লেনদেন করার জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। অ্যাপটি ডাউনলোড করার পর তাতে নেটব্যাঙ্কিং আইডি ও পাসওয়ার্ড যোগ করতে হবে৷ অ্যাক্টিভ ব্যবহারকারীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে টাকা তুলতে পারবেন৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…