‘কেদারনাথ’ দিয়ে শুরু ‘লাভ আজ কাল’ এ এসে থেমেছেন সাইফ কন্যা সারা আলি খান। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করার পরেই বলিউডে পা রাখেন সারা। এবারে পালা ইব্রাহিমের। কিছু মাস আগে সাইফ পুত্র ইব্রাহিম আলি খানকে ‘Hello’ ম্যাগাজিনের কভারে দেখা যায় দিদি সারার সঙ্গে।
ইতিমধ্যে সাইফ আলি খান একটি সাক্ষাৎকারে ইব্রাহিম প্রসঙ্গে বলেন যে ইব্রাহিমকে দেখতে সুন্দর। ওঁর অবশ্যই বলিউডে আসা উচিত। আমার চেয়েও ও অনেক সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় পুরুষ। তবে ওর বয়স খুব কম। আমি চাই, ও আগে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করুক, তারপর অভিনয় জগতে পা রাখুক।
সারার জনপ্রিয়তা বেড়ে গেলেও বলিউড ড্রাগ কেসে নাম জড়িয়ে ফেলেন অভিনেত্রী। এখনও পর্যন্ত কোন শ্যুটিং এর কাজ তাঁর হাতে নেই। তবে খুব শীঘ্র বলিউডে পা রাখতে চলেছেন সাইফ পুত্র ইব্রাহিম আলি খান। পাশাপাশি বড়পর্দায় সইফকে শেষবার দেখা গিয়েছে ‘জওয়ানি জানেমন’ ছবিতে। বর্তমানে সাইফ ‘ভূত পুলিশ’ এবং রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতেও অভিনয় করবেন বলে খবর। এছাড়াও ‘আদিপুরুষ’ এও থাকছেন সাইফ আলি খান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…