বিনোদন

খোলা পিঠ, কালো টপে ‘হট’ লুকে নুসরত জাহান, ভাইরাল অভিনেত্রীর ছবি

সম্প্রতি কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নুসরত জাহান। নুসরত সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিটি কোনো সি বিচের ধারে তোলা। নেটিজেনরা নুসরতের এই ছবিটির প্রশংসা করেছেন। এমনকি এই ছবিটির প্রশংসা করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বলেছেন। কিন্তু নুসরত বলেছেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর।

সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্য সফরে এসেছিলেন। সেই সময় তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান তাঁর বিরোধিতা করেছিলেন। নুসরত বলেছিলেন, অমিত শাহ মিথ্যাবাদী। তিনি বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। অমিত শাহের কারণে বাংলা কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত। বাংলার মানুষ যেন অমিত শাহের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় অনেকে নুসরতের ধর্ম নিয়ে কটাক্ষ করে হিন্দুত্ববাদের কথা বলেন। নেটিজেনদের একাংশ নুসরতকে বলেন, বসিরহাট থেকে নির্বাচিত হয়েছেন নুসরত। অথচ লকডাউনের সময় তিনি বসিরহাটের মানুষকে কোনো সাহায্য করেননি। বরং তিনি ইন্সটাগ্রামে নিয়মিত নিজের ভিডিও ও ফটো পোস্ট করেছেন। নুসরত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026