লাদাখ সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনা সেনার অতর্কিত আক্রমণের প্রতিবাদে ভারত বেশকিছু চাইনিজ অ্যাপ ব্যান করে দিয়েছিল। তার মধ্যেই ছিল জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। এই গেমটি পরে চীনা কোম্পানি টেনসেন্টের সাথে সম্পর্ক ছিন্ন করলেও এখন অব্দি ভারতে গেমটি খেলা যাচ্ছে না। এমনকি ৩০ ই অক্টোবরের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই গেম ভারতে।
পাবজি মোবাইল গেমটির খেলার প্রক্রিয়া, ডাটা সিকিউরিটি ও আরো অন্যান্য বিভিন্ন কারণে গেমটি ভারত থেকে ব্যান হয়েছে বলে জানা যাচ্ছে। গেমটির সাউথ কোরিয়ান কোম্পানি টেনসেন্টের সাথে সম্পর্ক ছিন্ন করে ভেবেছিল গেমটি আবার ভারতে লঞ্চ করতে পারবে কিন্তু সেটি হয়নি। তাহলে এখন প্রশ্ন থেকেই যাচ্ছে আর কোনদিন কি ভারতে পাবজি মোবাইল খেলা যাবে?
বর্তমানে পাবজি মোবাইল গেমটির কোম্পানি ভারতের বাজারে গেমটি লঞ্চ করার চেষ্টা করছে। তারা ভারতেই কোন ক্লাউড সার্ভিস সন্ধান করছে যারা তাদের গেমটির ডাটা সংরক্ষণ করতে পারবে। ভারতের ক্লাউড সার্ভিস হলে ডাটা চুরি জনিত কোন সমস্যা হবে না। গেমটির কোম্পানি অফিশিয়ালি কোন তথ্য প্রকাশ না করলেও জানা যাচ্ছে হয়তো চলতি বছরের শেষের দিকেই ভারতে আবার খেলা যাবে জনপ্রিয় পাবজি মোবাইল।
পাবজি মোবাইল ভারতের জিও, ভারতী এয়ারটেল এবং পেটিএম এর মত বড় কোম্পানির সাথে ইতিমধ্যেই গেমটি লঞ্চ করা নিয়ে বৈঠক করে নিয়েছে। কিন্তু কার হাত ধরে ভারতে পাবজি আসবে তা এখনো নিশ্চিত হয়নি। প্রসঙ্গত, চিনেও এই পাবজি মোবাইল লঞ্চ করার আগে সমস্যার সৃষ্টি হয়েছিল। এই গেমটির মাধ্যমে হিংসা ছড়ায় বলে মনে করা হয়। আর সেই কারণেই ভারতেও ব্যান হয়েছে এই গেম। এরপর সাউথ কোরিয়ান কোম্পানিটি আবার ভারতী কি করে এই গেমটি আনবে, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…