রাজ্য

তৃণমূলের পার্টি অফিসে এখন বসছে বিজেপির লোক: কটাক্ষ সায়ন্তন বসুর

সল্টলেক বৈশাখীর কাছে ‘চায় পে চর্চা’ অনুষ্ঠানে আজ বিজেপি নেতা সায়ন্তন বসু একের পর এক বোমা ছুঁড়লেন মুখ্যমন্ত্রীর দিকে। এইদিন তিনি মুখ্যমন্ত্রীর পদক্ষেপের গভীর সমালোচনা করেন। আজ সায়ন্তন বসু বলেন,”ইতিমধ্যেই ভোটের লিস্টের গরমিল নজরে এসেছে। স্পষ্ট যে এই গরমিল করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। বলে রাখি, শুধু আমার নয়, নজরে এসেছে অনেক সাধারণ মানুষের ও।”

 

তিনি আরও বলেন,” এই বার বাড়ি বাড়ি যাবেন আমাদের কর্মকর্তারা। তারা দেখবেন যাতে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া যায়। শীঘ্রই ভোটার লিস্টের স্কুটিনির কাজ শুরু হবে।” অন্যদিকে তৃণমূলের অরাজকতা নিয়ে ও প্রশ্ন তোলেন নেতা সায়ন্তন বসু। তার বক্তব্য,”বাংলার একটা শিল্প দেখান, যেখানে আপনি অরাজগতা দেখতে পাবেননা। কোন শিল্পে অরাজগতা নেই বলুন তো। কোনো কিছুতেই নেই আইনশৃঙ্খলা। প্রায়ই সিবিআই তল্লাশি করে গরু পাচারকারী এবং কয়লা পাচারকারীদের ধরছে। আর তারপর তাঁদের জন্য কান্নাকাটি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেবল তিনি কলরব করেন। কিন্তু প্রশ্ন হল কেন?”

 

এইদিন রাজ্য বিজেপি নেতা আরও বলেন,”আমরা বুঝতে পারছিনা তল্লাশি হলে মুখ্যমন্ত্রীর সমস্যা টা কোথায়? ওনার ত এই বিষয়টিকে সমর্থন করা উচিৎ। সেটি উনি করছেন না। তার মানেই ডাল মে কুছ কালা হে।” তৃণমূলের আজ সভা ছিল নিউটাউনে। সেই তৃণমূল সভার পরিপ্রেক্ষিতে সায়ন্তনবাবু বলেন,” ওরা নাকি পাল্টা করবে। অথচ ওদের নিজেদের কিছু প্ল্যানিং ই নেই। আমরা যা প্ল্যান করব, সেই পদক্ষেপকেই অনুসরণ করার চেষ্টা করবে। কিন্তু তাতে লাভ কিছুই হবেনা।”

 

সবশেষে এই দিন বসুকে বলতে দেখা যায় শাসকদলের দ্বন্দ্বের কথা। তিনি বলেন,”কাল আমি এক ছবি দেখি। সেই ছবিতে তৃণমূলের পার্টি অফিসের উপর থেকে অমিত শাহ কে দেখার চেষ্টা করছেন মানুষ। শঙ্খ ধ্বনি বাজছে। তৃণমূলের দলে এখন বিজেপির লোক বসছে। এটা দেখে সেটাই বোঝা যায়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026