খেলা

তেন্ডুলকর ও ওয়াকারের ছবির মাধ্যমে ভারত-পাকিস্তানকে একসূত্রে বাঁধলো আইসিসি

তড়িৎ ঘোষ : আজ থেকে ঠিক ৩০ বছর আগে একই টেস্ট ম্যাচে অভিষেক হয় দুই তরুনের। একজন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকর ও অপরজন পাকিস্তানের অন্যতম রিভার্স সুইং বোলার ওয়াকার ইউনিস। দুজনেরই ১৯৮৯ সালের ১৫ই নভেম্বর করাচিতে ভারত পাকিস্তান টেস্ট ম্যাচে অভিষেক হয়।

সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি ৩০ বছর পূর্তি উপলক্ষে ভারতের কিংবদন্তি খেলোয়াড় শচীন তেন্ডুলকর ও পাকিস্তানের ওয়াকার ইউনিসকে সম্মান জানানোর জন্য তাদের একটি দুষ্প্রাপ্য কোলাজ ছবি টুইট করে। ছবিটির মাধ্যমে তাদের সম্মান জানানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একত্রিত করলো আইসিসি।

করাচির ওই ম্যাচটি ড্র হয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে ক্যাপ্টেন ইমরান খানের শতরানের সুবাদে ৪০৯ রান তুলে। প্রত্যুত্তরে ভারত ২৬২ রানে অলআউট হয়ে যায় এবং শচীন ওয়াকারের বলে ১৫ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৩ উইকেটে ৪০৯ রান তুলে ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করে। জবাবে সঞ্জয় মঞ্জরেকার অপরাজিত ১১৩ এবং নভজোৎ সিং সিধুর ৮৫ রানের দৌলতে ম্যাচটি ড্র হয়ে যায়। শচীন তেন্ডুলকর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি এবং ওয়াকার ইউনিসও দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি।

৮৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৭৩ উইকেট নিয়ে ২০০৩ সালে পাকিস্তানের ওয়াকার ইউনিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ২৬২ টি ম্যাচে ৪১৬ উইকেট। অপরদিকে সচিন তেন্ডুলকর ২০০ টি টেস্ট ম্যাচে ১৫৯২১ এবং ৪৬৩ টি একদিনের ম্যাচে ১৮৪২৬ রান সংগ্রহ করে ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026