নিউজ

কাটোয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা খোয়ালেন একব্যক্তি

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় দুটি পা কেটে যায় এক ব্যক্তির।ব্যক্তিটির নাম কার্তিক বিশ্বাস (৫০)। বাড়ি কাটোয়ার পানুহাটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক বাবু কর্মসূত্রে কলকাতায় একটা কোম্পানিতে কাজ করেন। শিয়ালদহ-কাটোয়া ট্রেনে বাড়ি ফিরছিল বৃহস্পতিবার।

পানুহাটের রেলগেটের কাছে ট্রেনের গতি একটু কমায়, তিনি তখন চলন্ত ট্রেন থেকে লাফ মেরে নামতে যান, তখনই ট্রেনের চাকায় পাদুটি হাঁটুর নিচে থেকে কেটে বাদ হয়ে যায়। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে কাটোয়া জি আর পিকে খবর দেন। জি আর পি দ্রুত ঘটনাস্থলে আসেন এবং কার্তিক বিশ্বাসকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। এমনিতে কার্তিক বিশ্বাস সুস্থ। কিন্তু ভালো চিকিৎসার জন্য শুক্রবার কার্তিক বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026