খেলা

সারা বিশ্ব আতঙ্কে করনা ভাইরাসে, কী হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড শুক্রবার টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে। আন্তর্জাতিক সংস্থা এখনও বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। বৈঠক শেষে এক সংবাদ সংস্থার সাথে কথা বলার সময় এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের বিষয়ে পরিকল্পনায় কোনও পরিবর্তন হয়নি। বিশ্ব টি-টোয়েন্টি ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত খেলা হবে বলে আশা করা হচ্ছে। সূত্রটি জানিয়েছে, “আমরা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানটি এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং আমরা সব ধরনের পরিস্থিতি বিবেচনা করছি।”

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জন্য ২০২০ সালের টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে আলোচনা করে বলেছিলেন যে, ২০২১ সালে গেমস অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তিনি একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। যেটি বর্তমান মহামারীতে খেলাধুলা প্রেমীদের পক্ষে এক বিরাট স্বস্তি হিসাবে এসেছে। জাপানের প্রধানমন্ত্রী জানান, আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বাচকে এবারের অলিম্পিক এক বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিই এবং তিনি তা মেনে নিয়েছেন।”

বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্বজুড়ে সমস্ত ক্রীড়া ইভেন্ট বন্ধ হয়ে গেছে এবং এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম আসরের ভাগ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সাথে পরিস্থিতি কথা মাথায় রেখে ১৫ এপ্রিলের পরে নতুনভাবে পরামর্শ করে আইপিএলের ভাগ্য ঠিক করা যেতে পারে। ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু পুনরায় উল্লেখ করেছিলেন যে মহামারীটি এমন একটি বিষয় যা দেশের নাগরিকদের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। বিসিসিআই যখন ক্রিকেট সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে তখন সকলের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026