করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। এরই মাঝে বিরক্ত হয়ে পড়ছেন অনেকে। তবে আপনার বিরক্তিভাব দূর হতে পারে এই খেলাটির মাধ্যমে। বাড়িতে বসেই খেলতে পারেন গানের লড়াই। এরপর ট্যাগ করতে পারেন কোনো প্রিয় সেলিব্রিটিকে।
বাড়িতে বসে এমনই খেলায় মেতেছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি টাইগার শ্রফের একটি ইন্সটাগ্রাম ভিডিওতে খালি গলায় গান গাইতে দেখা গেলো তাকে। অনন্যা পান্ডের চ্যালেঞ্জ অনুযায়ী গাইলেন তারই সিনেমার গান “মেরে দিলকে রাস্তো পে”। এরপর মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তার গান শুনে শিল্পা শেঠি লিখেছেন, “আরে এটাতো দেখছি নতুন গুণ যা লুকিয়ে রেখেছিলে এতোদিন।”
এই খেলার নিয়ম হলো যে শব্দে গান শেষ হচ্ছে সেই শব্দ দিয়েই আর একজনকে গাইতে হবে গান। শেষ যিনি গাইবেন তিনি ট্যাগ করে চ্যালেঞ্জ করবেন অন্য আরেকজনকে। সেই নিয়মানুযায়ী টাইগার চ্যালেঞ্জ জানিয়েছেন হৃতিক রোশন, শ্রদ্ধা কাপুর ও কৃতি শ্যাননকে। তার শেষ করা শব্দ দিয়ে এবার গান গাইতে হবে তাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…