খেলা

IPL এর চাপে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে ICC!

হ্যাঁ, এমনই পরিকল্পনা গ্রহণ করতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (international cricket council)। সূত্রের খবর, আইসিসির প্রেসিডেন্ট সম্প্রতি আইপিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। আর ম্যাচ শেষে এমনটাই ইঙ্গিত দিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। 

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রেগ বার্কলে বলেন, আইপিএলের পরিধি বেড়েছে। তাই দুই দেশীয় সিরিজ আয়োজন করতে বেশ অসুবিধা হচ্ছে। আইপিএলে দলের সাথে সাথে ম্যাচের সংখ্যা বেড়েছে। তাছাড়া আগে ৬০ ম্যাচ গড়াতো মাঠে। সেখানে ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪!

তিনি আরও বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে ৫৫ দিনের মধ্যে সমাপ্ত হয়েছে আইপিএলের খেলাগুলি। তবে দলের সংখ্যা বেড়ে যেতে সেই দিনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৫। সে ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটে বাকি ম্যাচগুলো প্রায় থমকে দাঁড়িয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে একটাই কাজ করা যেতে পারে, আর সেটা হল বিশ্বকাপের দলের পরিমাণ বৃদ্ধি করা।

আসন্ন দিনে দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাত টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে চলেছে, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কাউকে ঘরোয়া লিগ আয়োজন করা থেকে বিরত রাখতে পারিনা। তবে আমরা আইসিসির ইভেন্ট গুলো বাড়ানোর চেষ্টা করছি। ফলে টি-টোয়েন্টি লিগের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বিশেষ পরিবর্তন আসবে বলে মনে করছি।

আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের আসর বসে ভারতে। ৮ দলের পরিবর্তে ১০টি দল নিয়ে এই মেগা টুর্নামেন্ট আয়োজিত হতেই তার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশি ক্রিকেটারদের পাশাপাশি একাধিক বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026