খেলা

বাটলারের মত ওপেনিং করলে ১৬০০ রান করতাম, দাবি করলেন যুজবেন্দ্র চাহেল

নিখুঁত বলের মতো এবার কথার জাল বুনতে শুরু করেছেন যুজবেন্দ্র চাহাল। বর্তমানে আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে তিনি। বলতে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে নিজের নাম লিখে ফেলেছেন তিনি। তবে এরই মধ্যে নিজের সমর্থকদের উদ্দেশ্যে একের পর এক হাস্যকর মন্তব্য করে চলেছেন যুজবেন্দ্র চাহাল।

চলতি আইপিএলে নিজের বোলিংয়ে তাবড় তাবড় ব্যাটসম্যানদের দিশেহারা করেছেন যুজবেন্দ্র চাহাল। এখনো পর্যন্ত ১৬ ম্যাচে ২৬ উইকেট দখল করে চলতি আইপিএলে পার্পেল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। যুজবেন্দ্র চাহাল এমন একজন ক্রিকেটার যিনি মাঠে এবং মাঠের বাইরে নিজের কর্মকাণ্ডের জন্য সমানভাবে আলোচিত হন। নিজের সমর্থকদের উদ্দেশে একাধিক মিম তৈরি করেন যুজবেন্দ্র চাহাল। যা দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

চলতি আইপিএলে আবারও ঠিক তেমনই কাজ করে বসলেন যুজবেন্দ্র চাহাল। তার সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো হাসিতে ফেটে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক সাক্ষাৎকারে চলতি আইপিএলে জস বাটলারের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি ঘটে। যুজবেন্দ্র চাহালকে প্রশ্ন করা হয়, আপনি কখনও জস বাটলারের রেকর্ড ভাঙতে পারবেন কি? জবাবে যুজবেন্দ্র চাহাল হাসতে হাসতে বলেন, অবশ্যই। আমি ওপেনিং করলে ১৬০০ রান করতাম! আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে এখনো পর্যন্ত দুটি শতকসহ ১৬ ইনিংসে মোট ৮২৪ রান করে কমলা টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন জস বাটলার।

ইতিপূর্বে আরও একটি হাস্যকর ঘটনা ঘটিয়েছেন তিনি। যুজবেন্দ্র চাহাল বলেন, আইপিএলে তিনি বিরাট কোহলির রেকর্ড ১০ ইনিংসে ভেঙে দেবেন। আপনাদের জানিয়ে রাখি, ২০১৬ সালে বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহ করেছিলেন। আইপিএলের এক আসরে তিনি ৯৭৩ রান সংগ্রহ করেন। যুজবেন্দ্র চাহাল হাসতে হাসতে বলেন,”যদি আমি ওপেনিং করার সুযোগ পাই তাহলে ১০ ইনিংসেই বিরাট ভাইয়ার রেকর্ড ভেঙে দেবো। কারণ আমি প্রতিটি ইনিংসে সেঞ্চুরি করব।” যুজবেন্দ্র চাহাল বিষয়টি মজার ছলে বললেও তার এই কথোপকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026