খেলা

Virat-Rohit: তবে এটাই কি বিরাট-রোহিতের শেষ বিশ্বকাপ? জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী

আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে আইসিসি ওডিআই বিশ্বকাপের মেগা আসর। যা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। আসন্ন এই বিশ্বকাপের মেগা আসরে ইতিমধ্যে ভারতকে অন্যতম ফেভারিট দল হিসেবে বেছে নিতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। অনেকেই মনে করছেন, দীর্ঘ এক যুগ পর রোহিত শর্মার নেতৃত্বে একদিনের বিশ্বকাপ ঘরে তুলবে ব্লু-বাহিনী।

তবে বিশ্বকাপের আগে বিভিন্ন মাধ্যমে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার আলোচনায় এও আলোচনা হচ্ছে, আসন্ন বিশ্বকাপই কি হতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ?

আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের এপ্রিলে ৩৬ বছর বয়সে পদার্পণ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে, নভেম্বর মাসে ৩৫ বছর বয়সে পদার্পণ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফলে বয়সের দিক থেকে হোক কিংবা পারফরমেন্সের দিক থেকে, ইতিমধ্যে ২ ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের ভাগ্য নির্ধারণ হতে চলেছে মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং দক্ষতার উপর ভিত্তি করে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বকাপে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট থেকে ঝড়ের গতিতে রান আসে, তবে বিশ্বকাপ জয় অনেকটা সহজ হবে টিম ইন্ডিয়ার।

এদিকে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি এদিন বলেন, ‘প্রথমত আমি ওদের পারফরমেন্সে বিশ্বাসী। ওদের বয়স ৩৫ হোক কিংবা ৩৬, ধারাবাহিকতা বজায় থাকলে আরও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। একদিনের বিশ্বকাপ না হলেও বর্তমানে টি-টোয়েন্টি কিংবা টেস্ট বিশ্বকাপের মত আসর রয়েছে ওদের জন্য। ফলে নিশ্চয়ই ওরা বিশ্বকাপ খেলার অনেক সুযোগ পাবে।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026