ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

North bengal route: কলকাতা থেকে উত্তরবঙ্গ যাবার সিক্রেট রুট! টিকিট পাবেন পূজোর ভরা মৌসুমেও

উত্তরবঙ্গ যাবার জন্য সবাই একেবারে যেন মুখিয়ে থাকেন। বিশেষ করে পুজোর মৌসুমে টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে পুজোর টাইমে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট একেবারে পাওয়াই যায় না বলতে গেলে। ৩ মাস থেকে ৪ মাস আগে টিকিট কাটতে হয় হাওড়া ও শিয়ালদার ট্রেনগুলিতে টিকিট পাওয়ার জন্য।একমাস আগেই রীতিমতো হাউজফুল হয়ে যায় দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং উত্তরবঙ্গের অন্যান্য ট্রেন। ফলে ইচ্ছে থাকলেও অনেকেই পাহাড়ে আর যেতে পারেন না। তবে আসলে এমনটা হওয়ার কিন্তু কথা নয়। কলকাতা থেকে একটা সিক্রেট রুটে কিন্তু পৌঁছানো যেতে পারে উত্তরবঙ্গে। এই রুটের ব্যাপারে অনেকেই জানেন না। আপনারা এই রুট থেকে খুব সহজেই খালি সিট পেতে পারেন। মাত্র এক সপ্তাহ আগে বুকিং করলেও এই রুটে সিট পাওয়া যেতে পারে। তাহলে চলুন এই রুটের ব্যাপারে জেনে নেওয়া যাক।

তবে ফাঁকা সিট পাওয়া গেলেও এটা কিন্তু ব্রেক জার্নি। কলকাতা থেকে যাত্রা শুরু করার পর আপনাকে একটি ট্রেন বদল করতে হবে। তাহলেই কোন সমস্যা ছাড়া আপনি নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারবেন। এজন্য আপনাকে হাওড়া বা শিয়ালদা নয় কলকাতা থেকে যাত্রা শুরু করতে হবে। উত্তরবঙ্গ যাবার অন্যান্য ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে চলে গেলেও এই রুটে এখনো প্রচুর ফাঁকা সিট রয়েছে। এই ট্রেনটির নাম রাধিকাপুর এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সন্ধে ৭:৩০ মিনিটে রাধিকাপুর এক্সপ্রেস ছাড়ে। এই ট্রেনে এসি কোচের পাশাপাশি স্লিপার ক্লাসের কোচ রয়েছে। এই ট্রেনে চেপে আপনাকে বারসই জংশনে নামতে হবে। পরেরদিন সকাল ৫টা বেজে ১৫ মিনিটে এই ট্রেন বারসই জংশনে পৌঁছে যায়।

আর এই স্টেশন থেকে একাধিক ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য। সকাল ছয় টার পর থেকে দুপুরের মধ্যে প্রায় চারটি ট্রেন রয়েছে যেগুলি নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। তবে শিলিগুড়ি স্টেশন পৌঁছেতে চাইলে রয়েছে একটিমাত্র ট্রেন যেটি সকাল ৮:৩২ মিনিটে ছাড়ে। এই ট্রেনটির নাম কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। এই ট্রেনে সফর করে আপনি শিলিগুড়ি পর্যন্ত যেতে পারেন। এই টিকিট যদি আগে থেকে বুকিং করে রাখা হয় তাহলে টিকিট পাওয়া যাবে খুব সহজে। যার ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গে টিকিট না থাকলেও আপনি ঘুর পথে খুব সহজেই উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026