একের পর এক নাটক সাথে একের পর এক অভিযোগ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমস্ত পরিকল্পনা কার্যত ব্যর্থ প্রমাণিত করে আসন্ন বিশ্ব একদিনের ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সের বদলে বাবর আজমদের খেলতে নামতে হবে পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামে। আজ্ঞে হ্যাঁ, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে কোয়ালিফাই ম্যাচ খেলতে ২২ গজে নামতেই হবে পাকিস্তানকে।
আজ বিশ্ব ক্রিকেট নিয়মক সংস্থার দ্বারা প্রকাশিত আসন্ন একদিনের বিশ্বকাপে সময়সূচি দেখে কার্যত স্পষ্ট যে, সমস্ত পরিকল্পনা জলে গেল পিসিবির। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের বিরুদ্ধে ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হলেই তবে তারা একদিনের বিশ্বকাপে মাঠে নামবে। তবে এদিন বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা হতেই ভেস্তে গেল পাকিস্তানের সমস্ত পরিকল্পনা।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কবে কাদের বিরুদ্ধে কোন মাঠে খেলতে নামবে পাকিস্তান-
১. ৬ই অক্টোবর- পাকিস্তান বনাম যোগ্যতা অর্জনকারী দল (হায়দরাবাদ)
২. ১২ই অক্টোবর- পাকিস্তান বনাম যোগ্যতা অর্জনকারী দল (হায়দরাবাদ)
৩. ১৫ই অক্টোবর- পাকিস্তান বনাম ভারত (আমেদাবাদ)
৪. ২০ই অক্টোবর- পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)
৫. ২৩শে অক্টোবর- পাকিস্তান বনাম আফগানিস্তান (চেন্নাই)
৬. ২৭শে অক্টোবর- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)
৭. ৩১শে অক্টোবর- পাকিস্তান বনাম বাংলাদেশ (কলকাতা)
৮. ৪ই নভেম্বর- পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)
৯. ১২ই নভেম্বর- পাকিস্তান বনাম ইংল্যান্ড (কলকাতা)
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…