বুড়ো বয়সে ক্যারিশমা দেখতে পারে ক’জন? নব্বই এর রোম্যান্টিক হিরো এখন বুড়ো হয়েছেন ঠিকই, কিন্তু তার পারফরম্যান্স বলে দেয় এখনও তিনি ‘জওয়ান’ (Jawan)। বুঝতেই পারছেন বলিউডের কিং খান শাহরুখের আসন্ন ছবি ঘিরে এই প্রতিবেদন।
সম্প্রতি, শাহরুখের নতুন ছবি জওয়ান এর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে শাহরুখের মাথায় দেখা যাচ্ছে টাক, চোখ খোলা, কানের পাশ দিয়ে বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’। আপাতত, এই ছবি নিয়েই চর্চার মুখে এসেছেন SRK।
চলতি বছরে পাঠান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, এখনও তিনি লম্বা রেসের ঘোড়া। এবার ফিরছেন অ্যাটলির পরিচালনায় নতুন ছবি জওয়ান দিয়ে। কিং খানের এই ছবিতে থাকছে অ্যাকশন ভরপুর। পাশাপাশি অভিনয়ে থাকছেন দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতি। এই ফিল্মে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে। এখনও পর্যন্ত এই ছবির টিজার মুক্তি পায়নি, তবে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। অন্যান্য বারের মতন এই বারেও ‘জওয়ান’ ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান, অর্থাৎ ‘রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট’।
এটি শাহরুখ-এর প্রথম প্যান ইন্ডিয়া ছবি, যা মুক্তি পাবে আগামী সেপ্টেম্বর। ছবির টিজার মুক্তি না পেলেও ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে শাহরুখ ভক্তদের মধ্যে। কিং খানের গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার এখন ভাইরাল। ছবি ঘিরে উত্তাল নেট পাড়া। কেউ কমেন্ট করছেন ‘বাহ্… পাঠান এখন জওয়ান।’ তো কেউ লিখছেন, ‘রাজা এখন থামবেন না। উনিই সেরা।’
চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…
মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…
জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…
রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…
মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…
টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…