ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI Payment : দারুন খবর দিল ব্যাঙ্ক, এবার UPI পেমেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে এই বড় সুবিধা

আইসিআইসিআই ব্যাঙ্ক সম্প্রতি তাদের নতুন আপডেটে ঘোষণা করেছে, NRI গ্রাহকদের তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে তাৎক্ষণিক ইউপিআই পেমেন্ট ব্যবহার করার সুবিধা এবার দিতে চলেছে তারা। ফলে যারা প্রতিদিন ইউপিআই ব্যবহার করে অর্থ প্রদান করেন তাদের জন্য এটা একটা দারুন আপডেট হতে চলেছে। এই সুবিধার মাধ্যমে ব্যাংকের যারা এনআরআই গ্রাহক রয়েছেন, তারা যে কোন ইউটিলিটি বিল, যে কোন ই কমার্স লেনদেনের জন্য তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। ভারতে নিজের আইসিআইসিআই ব্যাংকের একাউন্ট ব্যবহার করে তারা যেকোনো পেমেন্ট করতে পারবেন এবার থেকে খুব সহজে। তবে যেকোনো অ্যাপ্লিকেশনে গেলে কিন্তু এই পেমেন্ট করা যাবে না। এজন্য আপনাকে এই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন iMobile Pay অ্যাপটি ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আপনি এনআরআই গ্রাহক হিসেবে নিজেকে রেজিস্টার করে তারপরে এই ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন।

এই মুহূর্তে সারা বিশ্বের দশটি দেশে এই দেশের বিশেষ সুবিধা চালু করা হচ্ছে। আপনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব এমিরেটস, কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া হংকং ওমান কাতার এবং সৌদি আরবের মত দেশে থাকেন, তাহলে কিন্তু আপনি এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সমস্ত দেশের এনআরআই গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। কোন ভারতীয় মোবাইল নম্বর বা ভারতীয় ব্যাংক একাউন্টে আপনি সহজেই এভাবে টাকা পাঠাতে পারবেন। আই মোবাইল পে ব্যবহার করে আপনি এবার থেকে করতে পারবেন যেকোনো ইউপিআই পেমেন্ট।

এই পেমেন্ট করতে হলে আপনাকে প্রথমেই নিজের মোবাইলে iMobile অ্যাপে লগইন করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর যাচাই করে ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে মাই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার কাছে একটি নতুন ইউপিআই আইডি তৈরি করার জন্য আবেদন জানানো হবে। প্রস্তাবিত বিকল্পগুলি থেকে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে আপনাকে একটি একাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপরে আপনার পছন্দের ইউপিআই আইডি তৈরি করতে হবে। এরপর নির্বাচন করতে হবে পিন। তাহলেই আপনার মোবাইল অ্যাপ্লিকেশন হয়ে যাবে রেডি। এরপর আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন আপনার এনআরআই একাউন্ট দিয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026