খেলা

KKR: এই অঙ্ক মিলে গেলেই প্লে অফে কেকেআর, জানুন সমীকরণ

বুধবার পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ মরসুমে মোট ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই মরশুমের প্রথম প্লে-অফের দলের নাম চূড়ান্ত হয়নি। ভক্তরা এখনও প্রথম প্লে অফ দলের জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস (আরআর)। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে দুই দল, যার মধ্যে ৮টিতেই জয় পেয়েছে যথাক্রমে। এই হিসেবে দুই দলেরই পয়েন্ট সমান- ১৬।

কলকাতা এইট রাইডার্সকে তাদের পরের ম্যাচ আগামী ১১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচটি কেকেআর তাদের ঘরের মাঠ অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে। প্লে অফ পর্বে যাওয়ার খুব কাছে রয়েছে নাইট ব্রিগেড। মুম্বইকে হারিয়ে প্লে অফের অংক আরো সহজ করতে চাইবে দল।

কেকেআর যদি এই ম্যাচ জিতে যায়, তবে ১৮ পয়েন্ট নিয়ে তারা প্লে অফে তাদের জায়গা নিশ্চিত করতে পারবে। তারা এই মরসুমের প্রথম দল হিসাবে পরের পর্বে যাওয়ার ছাড়পত্র অর্জন করবে। এর ঠিক একদিন পরেই ১২ মে রাজস্থান রয়্যালস তাদের ১২তম ম্যাচ খেলবে। চিপকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না। চেন্নাইয়ের ঘরের মাঠে রাজস্থানের পক্ষে এই ম্যাচ জেতা একটু কঠিন হতে পারে। এই ম্যাচ জিতলে কেকেআরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পৌঁছে যাবে রাজস্থান।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026