পশ্চিমবঙ্গের ছোট একটি জেলা বীরভূম থেকে একেবারে মার্কিন মুলুক পর্যন্ত স্থান করে নিল ভুবন বাদ্যকরের কাচা বাদাম গান। এই গানে কিলি পল থেকে শুরু করে এবারে রিকি পণ্ড ভিডিও তৈরি করলেন দেদার। একটা সময় শুধুমাত্র দেশের গন্ডিতে আটকে ছিল ভুবন বাদ্যকর এর গান। তবে দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশেও ঝড় তুলতে শুরু করেছে এই গানটি। কিছুদিন আগেই কাচা বাদাম গান পৌঁছে গিয়েছিল তানজানিয়ায়। সেখানে সোশ্যাল মিডিয়াতে এই গানের নাচ করে তাক লাগিয়ে দিয়েছিলেন কিলি পল।
আর এবারে এই কাঁচা বাদাম গানের নাচ করলেন ডান্সিং ড্যাড রিকি। সোশ্যাল মিডিয়াবাসী এই নাচ দেখে অত্যন্ত খুশি। তার হাত ধরে কাচা বাদাম পৌঁছে গেল একেবারে মার্কিন মুলুকে। সেখানে এই নাচ একইভাবে জনপ্রিয় হয়েছে।
গ্রামের ফেরিওয়ালাদের কাছেও তিনি একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। অনেকেই দেখেছেন ফেরিওয়ালারা গান গেয়ে গেয়ে নিজেদের জিনিস বিক্রি করে থাকেন। সেরকম ভাবেই একদিন ভুবন বাদ্যকর নামে একজন কাচা বাদাম বিক্রেতা নিজের তৈরি করা একটি গান গেয়ে বাদাম ফেরি করতে শুরু করলেন। ধীরে ধীরে এই গান জনপ্রিয় হতে শুরু করলো সব জায়গায়। প্রথমে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি।
তবে এখন এই গান একেবারে সর্বত্র ছেয়ে গিয়েছে। বর্তমানে মার্কিন মুলুকে এই গানের চর্চা শুরু হয়েছে। রিকি এই গানে নাচ করলেন। জানা যাচ্ছে, রিকি নাকি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়াশিংটন রাজ্যের পশ্চিম উপকূলের বাসিন্দা তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে তিনি একজন পরিচিত মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি এই গানের সঙ্গে নাচ করে একটি ভিডিও দিলেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার এই নাচ। দর্শকদের মন জয় করার পাশাপাশি ভারতীয়দের মন কেড়ে নিলেন রিকি। তার এনার্জি এবং তার স্টাইল দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকগণ। আগেও তার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, তবে এটার মতো ভাইরাল অন্য কোন ভিডিও হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…