বিনোদন

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা আসলে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়

বছরের শুরু থেকেই বিভিন্ন চ্যানেলে শুরু হয়েছে নতুন একাধিক ধারাবাহিক। তাদের মধ্যে জনপ্রিয় হল ‘পিলু’ ও ‘আলতা ফড়িং’। এই দুটি ধারাবাহিকই দর্শকদের নজর কেড়েছে। তবে আবারো স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক, নাম ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা ঘোষ ও ছোটপর্দার পরিচিত অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। গুণই সব, রূপ বাইরের চাকচিক্য মাত্র, এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ধারাবাহিক। এই ধারণার উপর ভিত্তি রেখেই লুক সেট করা হয়েছে অভিনেতা-অভিনেত্রীদেরও।

স্বস্তিকা ঘোষ নামটা এই মুহূর্তে দর্শকমহলের কাছে বিশেষ পরিচিত নয়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরেই প্রথম লিড অভিনেত্রী হিসেবে টেলিভিশনের পর্দায় ডেবিউ ঘটতে চলেছে তার। তবে তিনি অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে নতুন নন। এর আগেও অন্য ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সান বাংলায় ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে স্টার জলসার এই নতুন আসন্ন ধারাবাহিক তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে চলেছে, তা বলাই বাহুল্য।

অভিনেত্রী অভিনয় জগতে আসার আগে নেটিজেনদের একাংশের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানের অভিনেত্রী হিসেবে তিনি নেটমাধ্যমে ভালই সক্রিয়, তা তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলি দেখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, ধারাবাহিকে স্বস্তিকার যেমন লুক সেট করা হয়েছে বাস্তবে তিনি একেবারেই তেমন নন। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার মডার্ন লুক চোখে পরবে।

ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় ধারাবাহিকের নতুন প্রোমো সম্প্রসারিত হয়েছে। সেই প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এই প্রোমো দেখার পর থেকেই ধারাবাহিক অনুরাগীরাও স্টার জলসার পর্দায় এই নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। ‘দেশের মাটি’ কিয়ানকে আবারো পর্দায় ফিরে পেয়ে খুশি তার অনুরাগীরা। এই ধারাবাহিকে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রারব্ধী সিংহ ও সৌমিলী চক্রবর্তী। এছাড়াও রয়েছেন একাধিক জনপ্রিয় তারকারা। এখন এটাই দেখার এই নতুন ধারাবাহিক শুরু হওয়ার পর কতটা প্রভাব ফেলতে পারে দর্শকমহলে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026