বিনোদন

Hrithik Roshan: হৃত্বিক রোশনের জীবনে নতুন প্রেম, জেনে নিন প্রেমিকার আসল পরিচয়

বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি দর্শকদের মন জয় করে রেখেছেন। রাকেশ রোশনের পুত্র তিনি। মানুষের মাঝে তার জনপ্রিয়তা নজরকাড়া। শুরুর দিন থেকে দর্শকদের নজর নিজের দিকে নিজের প্রতি রেখেছেন অভিনেতা। অনেকসময় তার সাথে নাম জড়িয়েছে বলিউডের একাধিক ডিভাদের। ২০০০ সালে সঞ্জয় খানের মেয়ে সুজান খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। পরবর্তীকালে ২০১৪’তে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ নিয়ে নেন তারা। তবে নিজেদের সন্তানের প্রতি দায়িত্বের ত্রুটি রাখেন না অভিনেতা। তবে সম্প্রতি জানা গিয়েছে অভিনেতার জীবনে এসেছে নতুন প্রেম। তিনি ইন্ডাস্ট্রিরই একজন। জেনে নিন তিনি কে!

সম্প্রতি হৃত্বিক রোশনের সাথে নাম জড়িয়েছে সাবা আজাদের। তিনি ২০০৮’এ ‘দিল কাবাডি’ ছবির মাধ্যমে পা রেখেছিলেন বলিউডে। ২০১১’তে ‘মুঝসে ফ্রেন্ডশিপ কারোগে’ ছবিতে দেখা মিলেছিল তার। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ২০২১’এ ‘ফিলস লাইক ইশক’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নেটফ্লিক্সে গেলে দেখা যাবে। এই মুহূর্তে অভিনেত্রী সনি লাইভের ‘রকেট বয়েজ’ ওয়েব সিরিজে কাজ করছেন।

একজন ভালো অভিনেত্রী হিসেবে তিনি একজন সঙ্গীতশিল্পীও বটে। নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের পুত্র ইমাদ শাহের সাথে একটি ইলেকট্রনিক মিউজিকের ব্যান্ড চালান তিনি। গত কয়েকবছর ধরে তারা একসাথে সঙ্গীত রচনা করেছেন। হৃত্বিক রোশনের সাথে নাম জড়ানোর আগে ইমাদ শাহের সাথেই প্রেমের সম্পর্কে ছিলেন সাবা। এছাড়াও তিনি একাধিক ম্যাগাজিনের জন্য মডেলিং করে থাকেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই, তা স্পষ্ট হবে। সেখানে তার ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়।

বর্তমানে জানাগেছে হৃত্বিক ও সাবা একে অপরের সাথে চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারা রেস্তোরাঁ থেকে তাদের দুজনকে একসাথে হাত ধরে বের হতে দেখা গিয়েছে। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে মিডিয়াতে। তবে অভিনেতা নিজের ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কেউই মুখ খোলেননি। প্রকাশ্যে আনেননি কোনো ছবিও। তবে বলাই বাহুল্য, এই মুহূর্তে সাবা ও হৃত্বিককে নিয়ে চর্চা তুঙ্গে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026