নয়াদিল্লি: করোনাভাইরাষের থেকে শিশুরা অনেকটাই নিরাপদ, এমন তথ্যই চিকিৎসকদের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। কিন্তু বর্তমানে অন্য কথা বা বলা ভাল আশঙ্কার বাণী শোনাল আইসিএমআর। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, শিশুরা হতে পারে মারাত্মক করোনা স্প্রেডার। অর্থাৎ একজন শিশুর থেকে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্যের শরীরে।
আইসিএমআরের ডিরেক্টর বলরাম ভার্গরে এ প্রসঙ্গে বলেছেন, ‘শিশুরা দ্রুত করোনা ভাইরাস ছড়াতে পারে। শিশুদের নিয়ে আমাদের ধারণা বদলাতে হবে। কারণ, এরা হতে পারে করোনার স্প্রেডার বা সুপার স্প্রেডার। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। দেশে এই মুহূর্তে ১৭ বছরের নিচে করোনা আক্রান্তের সংখ্যা ৮ শতাংশ এবং ৫ বছরের নিচে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১ শতাংশ।
প্রসঙ্গত, শিশুরা যে দ্রুত হারে করোনা সংক্রমণ ছড়াতে পারে, তা মার্কিন যুক্তরাষ্ট্রে আগেই দেখা গিয়েছিল। আর এবার সেই একই কথা আইসিএমআর সূত্রে জানানো হল। এই কথা জানার পর থেকেই শিশুদের অভিভাবকদের মনে আশঙ্কা তৈরি হয়েছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…