দুবাই: বিরাট-অনুষ্কা বাবা মা হতে চলেছেন, এই খবর এখন সকলেরই জানা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে বিরাট কোহলির ঠিকানা সংযুক্ত আরব আমিরশাহী। কারণ, সেখানে আইপিএলের আসর বসেছে। করোনা পরিস্থিতির মধ্যে দেশের অবস্থা উদ্বেগজনক হওয়ায় বিসিসিআই টিম ম্যানেজমেন্ট সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএল ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। সেখানেই ম্যাচ খেলছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রত্যেকটি দলেরই মাত্র দুটি করে ম্যাচ বাকি আছে। তারপরই জানা যাবে কোন চারটি দল প্লে-অফ খেলতে চলেছে। তাই এই মুহূর্তে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির মাথায় যথেষ্ট খেলার চাপ রয়েছে। কিন্তু তাতে কি? তিনি বাবা হতে চলেছেন এই কথাটা খেলার চাপে কিন্তু একেবারেই ভুলে যাননি। তাই অনুশীলনের মাঝে গ্যালারিতে বসে থাকা স্ত্রী খেয়েছে কিনা, সেই খোঁজ ইশারায় নিলেন বিরাট কোহলি। মুহূর্তের মধ্যে দুজনের এই ভালোবাসা দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
বলিউড অভিনেত্রী আনুস্কা শর্মা মা হতে চলেছেন। আর তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়েই এবারের আইপিএল খেলতে গিয়েছেন বিরাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে দলের সঙ্গে নেতৃত্বে দেখা গিয়েছিল টিম জার্সি পরে। এমনকি টিম মিটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু তার মধ্যেই ইশারায় গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মাকে বিরাট জিজ্ঞেস করেন, অনুষ্কা খেয়েছেন কিনা? বাধ্য স্ত্রীর মতো থামস আপ দেখিয়ে ইশারা করে একগাল হেসে ‘খেয়েছি’ এই উত্তরটাই দেন অনুষ্কা শর্মা। প্রতুত্তরে কোহলিও উৎফুল্ল হয়ে হেসে ওঠেন। সন্তানসম্ভবা স্ত্রীর প্রতি স্বামী হিসেবে কতটা দায়িত্বশীল বিরাট, এই ভিডিও দেখে সেটাই প্রমাণিত হয়ে গেল। দুজনের মধ্যে ভালবাসার এই মেলবন্ধন দেখে মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদেরও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…