নিউজ

দিল্লিতে ঘোষণা হতে পারে করোনার থার্ড ওয়েভ, আশঙ্কায় রাজধানীবাসী

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে প্রথম দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা থেকে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যা বেশি হয়েছে। যদিও পার্থক্য খুবই সামান্য, তবুও এটুকুই স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের। কিন্তু যেই মুহুর্তে রাজ্যের করোনা পরিস্থিতি একটু ভালর দিকে, ঠিক সেই মুহূর্তে দিল্লির করোনা পরিস্থিতি ফের একবার উদ্বেগজনক হয়ে উঠল। শুধু তাই নয়, রাজধানীতে করোনার থার্ড ওয়েভের আশঙ্কায় রয়েছে দিল্লির চিকিৎসকরা।

বলা হয়েছে উৎসব মরসুমে লাফিয়ে লাফিয়ে দেশ জুড়ে বেড়েছে করোনার সংক্রমণ। যার মধ্যে দিল্লি অন্যতম। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় ফের একবার ৫০ হাজারের দোরগোড়ায় দৈনিক করোনা সংক্রমণ।

রাজধানীতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এ প্রসঙ্গে বলেছেন, ‘দৈনিক সংক্রমণ যদি পাঁচ হাজারের ওপর চলে যায়, তাহলে সেটাকে করোনার তৃতীয় ঢেউ হিসেবে ঘোষণা করা হবে। আগামী সপ্তাহটা দেখা যাক, তারপর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকে এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করা বুদ্ধিমানের কাজ হবে না।’ এখন আগামী সপ্তাহে দিল্লিবাসীর জন্য কী অপেক্ষা করছে সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026