বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিংঘম অভিনেত্রী কাজল আগরওয়াল। এই অভিনেত্রী তামিল ও তেলেগু মুভির অত্যন্ত পরিচিত মুখ। কিছু হিন্দি সিনেমাতেও দেখা গিয়েছে কাজলকে। পটল চেরা চোখের কাজল দক্ষিণ ভারতে বিপুল জনপ্রিয়তা অরজন করেছে। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে।
আগামী ৩০ অক্টোবর মুম্বইয়ে বসতে চলেছে বিয়ের আসর। বৃহস্পতিবার সকালেই মেহেন্দি অনুষ্ঠানের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
বিয়ের দিন ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন অভিনেত্রী। তবে জানা গিয়েছে, বিয়েতে সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবারের ঘনিষ্ঠ মহলের সঙ্গেই বিয়ের অনুষ্ঠান পালন করবেন অভিনেত্রী।
কিছুক্ষণের মধ্যেই মিস আগরওয়াল থেকে মিসেস এ পরিনত হবেন কাজল। আর তাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন ‘‘মিস আগারওয়াল হিসাবে আমার শেষ পোশাক পরা ।’’ নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। এতদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় সেরকম কোন ছবি চোখে আসেনি। তবে বিয়ের দিন পাকা হতেই হবু স্বামীর ছবি পোস্ট করতে থাকেন কাজল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…