দেশ

ভয়াভয় পরিস্থিতি দেশে! ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউন সুপারিশ ICMR প্রধানের

ভারতে এবারে করোনা ভাইরাস অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে এই ভাইরাসের জন্য দেশের মানুষের একেবারে নাজেহাল অবস্থা। করোনাভাইরাস এর প্রচন্ড প্রকোপ কমানোর জন্য নতুন উপায় বাতলে দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর প্রধান বলরাম ভার্গব।

তিনি বললেন, যে সব জায়গায় ১০ শতাংশের বেশি মানুষ আক্রান্ত সেসব জায়গায় এই লকডাউন এর প্রয়োজন রয়েছে। করোনাভাইরাস এর মোকাবিলা করার জন্য এই সমস্ত জায়গায় সংস্থা নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে মনে করছেন বলরাম ভার্গব। তিনি বললেন, অন্তত ছয় থেকে আট সপ্তাহের মতো লকডাউন প্রয়োজন ভারতের বেশ কিছু জায়গায়। বর্তমানে ভারতের ১৮১৮ জেলার মধ্যে মোটামুটি ১৩০০ থেকে ১৪০০ জেলায় ১০ শতাংশের বেশি সংক্রমণ আছে।

এই অবস্থায় দাঁড়িয়ে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথমবার জানিয়েছেন, দেশের বৃহৎ অঞ্চল ঘিরে থাকা সাম্প্রতিক সম্পর্কে দূর করার জন্য অবিলম্বে প্রয়োজন লকডাউন। তাও আবার ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত এই লকডাউন এর প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। মুম্বাই, দিল্লি এবং ব্যাঙ্গালোর এর মত বড় টেকনোলজি শহরের ক্ষেত্রে এই লকডাউন অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করছেন।

তবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এখনই দেশব্যাপী লকডাউন জারি করতে চান না, কারণ এর ফলে ভারতের আর্থিক ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি মনে করছেন। লকডাউন করার দায়িত্ব তিনি সরাসরি রাজ্য সরকারের উপরে ছেড়ে দিয়েছেন। ভার্গব বলছেন, যে সমস্ত জায়গায় এখনও ১০ শতাংশের বেশি সংক্রমণ আছে সেখানে এই সংক্রমণের হার মোটামুটি ৫ শতাংশে নেমে যাওয়া পর্যন্ত আমাদের লকডাউন করা অত্যন্ত প্রয়োজন। না হলে অদূর ভবিষ্যতে ভারত আরো সমস্যার মধ্যে পড়বে বলে তিনি মনে করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026