করোনায় দেহের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, এবারে আপনার সাহায্য করবে প্রাণায়াম। অনেকেই ভাবতে পারেন, এটা কোনো যোগ ব্যায়ামের নাম। তখন চিন্তা আসে, যখন অক্সিজেন লেভেল নেমে গিয়ে লোকে ছটফট করছে, সেই সময়ে যোগ ব্যায়াম! তবে না, এক্ষেত্রে এই প্রাণায়াম কোনো যোগ ব্যায়াম না, বরং এটি একটি অক্সিজেন কনসেনট্রেটরের নাম, এবং এটি তৈরি করেছেন দুর্গাপুরের এক অধ্যাপক। এনআইটি দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক শিবেন্দুশেখর রায় একেবারে দেশীয় পদ্ধতি ব্যবহার করে কম খরচের মধ্যে বহনযোগ্য একটি অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করে ফেলেছেন।
তিনি বলছেন, “মোটামুটি ৩০ হাজার টাকার মধ্যে এই মেশিন বাজারে নিয়ে আসা যেতে পারে।” এই মুহূর্তে অক্সিজেন কনসেনট্রেটর সবথেকে প্রয়োজনীয় কিছু জিনিসের মধ্যে একটি হয়ে উঠেছে। তবে এই জিনিসটির দাম এতটা বেশি যে সকল এটি কিনতে পারে না। তাই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই যন্ত্রটি। শিবেন্দু শেখর জানিয়েছেন, তার নিজের পদ্ধতিতে তৈরি এই অক্সিজেন কনসেনট্রেটর চিকিৎসকের পরামর্শমতো রোগীর প্রয়োজনে ব্যবহার করা যাবে।
রেগুলেটর ঘুরিয়ে এই জিনিসটি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন সকলে। এছাড়াও মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যে ৯২ থেকে ৯৪ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে পারবে তার নতুন আবিষ্কৃত এই অক্সিজেন কনসেনট্রেটর। বিদেশ থেকে যে সমস্ত অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করা হচ্ছে তার থেকে অর্ধেক দামে আপনারা এই জিনিসটি পেয়ে যাবেন। তার পাশাপাশি যারা কিনতে পারবেন না তারা শীবেন্দুশেখর এর প্রাণায়াম ভাড়া নিয়েও কাজ চালাতে পারবেন। ব্যাটারি এবং বিদ্যুৎ দুই এর উপরেই এই মেশিন চলবে।
গত বছর থেকেই এই মেশিনটি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন এই বিজ্ঞানী। হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে এই মেশিনটি ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন মুম্বাই, ব্যাঙ্গালোরের বেশ কয়েকটি সংস্থা এই ধরনের অক্সিজেন কনসেনট্রেটর প্রযুক্তি কেনার জন্য আবেদন জানিয়েছে। শিবেন্দু জানিয়েছেন এই মেশিনটি একেবারে ন্যূনতম খরচ এর মধ্যেই আপনাকে অক্সিজেন সরবরাহ করতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…