বিনোদন

ফেরত আসছে নব্বইয়ের দশকের ‘সুপারহিরো’ শক্তিমান, জানুন কোথায়, কবে দেখতে পাবেন

নব্বইয়ের দশকে একটা সময় অত্যন্ত জনপ্রিয় ছিল রিয়ালিটি শো শক্তিমান। আবারো এই শো ফিরতে চলেছে ভারতীয় জনতার জন্য। নব্বইয়ের দশকের সকলের জন্যই এ বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। একটা সময়ে শিশু-কিশোর থেকে শুরু করে অনেকের কাছেই শক্তিমান চরিত্রটি ছিল অমোঘ আকর্ষণে বাঁধা। ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড এবং মুকেশ খান্নার ভিশম ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে আরো একবার ফিরতে চলেছে শক্তিমান। তবে এক্ষেত্রে কিন্তু শক্তিমান টেলিভিশনে ফিরবে না, বড় দেশি সুপারহিরোকে নিয়ে তৈরি হবে সিনেমা। বৃহস্পতিবার সোনি পিকচার ইন্ডিয়ার টুইটার পেজ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হল এই নতুন সিনেমার।

ভারতীয় দূরদর্শন চ্যানেল একটা সময় প্রচারিত হতো এই শক্তিমান ধারাবাহিকটি। প্রতি রবিবার টিভির সামনে কচিকাচাদের ভিড় দেখা যেত এই শো দেখার জন্য। তাদের অভিভাবকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন এই দেশী সুপারহিরোর নানা ধরনের কার্যকলাপ। ২৭ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ২৭ মার্চ ২০০৫ পর্যন্ত ডিডি ন্যাশনাল চ্যানেলে এই ধারাবাহিক প্রচারিত হয়েছিল। পরবর্তীতে পোগো চ্যানেলের ইংরেজিতে, তরঙ্গ টিভিতে উড়িয়া এবং ছুট্টি টিভিতে তামিল ভাষায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।

শক্তিমান এমন একটি চরিত্র যার ব্যাপারে নতুন করে বলার মতো কিছু নেই। গঙ্গাধর নামের একজন সাধারন মানুষ যেখানে কাজ করে সংবাদপত্রের অফিসে। তবে সাধারনকে বাঁচাতে গঙ্গাধর ফিরে যায় নিজের পুরনো রূপে। আসলে এই গঙ্গাধরই হল শক্তিমান। সমস্ত ধরনের বিপদের মোকাবিলা করে সকলকে বাঁচিয়ে আনে শক্তিমান। কিন্তু তারপরে ধীরে ধীরে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকে এবং পরবর্তীতে এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তারা।

সেই নব্বইয়ের নস্টালজিয়া আবারো ফিরে আসতে চলেছে রুপোলি পর্দার হাত ধরে। ভারতের সবথেকে চর্চিত সুপারম্যান শক্তিমানের সিনেমা বানানোর সমস্ত স্বত্ব কিনে নিয়েছে সোনি পিকচার্স লিমিটেড। এই প্রোজেক্টে ট্রিলজি তৈরি করতে চলেছে তারা। এই ছবিতে শক্তিমান চরিত্রে আমরা দেখতে পাব বলিউডের একেবারে প্রথম সারির একজন সুপারস্টারকে। পরিচালক হিসেবেও থাকবেন একজন জনপ্রিয় মুখ। তবে ওটিটি নাকি প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই সিনেমা, সেই নিয়ে এখনো পর্যন্ত সোনি পিকচার্স লিমিটেডের তরফ থেকে কিছু জানানো হয়নি।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026