নিউজ

ICU রুম বন্ধ, সময়মতো চিকিৎসা না হওয়ায় মৃত্যু এক মহিলার

২১ দিনের লকডাউনে এমনিতেই সমস্যায় গোটা দেশের মানুষ। এরই মাঝে নার্সিংহোমের অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠলো মধ্যপ্রদেশে। জানা গেছে ৫৫ বছরের এক মহিলা উজ্জয়নের একটি নার্সিংহোমে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য যান। কিন্তু ওখানকার স্বাস্থ্যকর্মীরা আইসিইউ রুমের চাবি হারিয়ে ফেলেন। যদিও কোনওক্রমে তালা ভেঙে সেই মহিলাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই মহিলার।

মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, শহরের একটি জেলা হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল তাকে কিন্তু তার পরিস্থিতির অবনতির ফলে তাকে মাধব নগর এলাকার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেটি উজ্জয়নের বিশেষ করোনা কেয়ার হাসপাতাল। করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করতেও পাঠানো হয় যদিও তার রিপোর্ট আসা বাকি। এরপর পরিস্থিতি আরও খারাপ হলে শনিবার তাকে নিয়ে যাওয়া হয় ওই নার্সিংহোমে।

এই বিষয়ে শহরের মুখ্য স্বাস্থ্যকর্তা অনুসূয়া গাউলি বলেন যে, “একাধিক সমস্যা নিয়ে ওই মহিলা ভর্তি হয়েছিলেন। যার মধ্যে ছিল হাইপার টেনশন ও ডায়বেটিসের মতো সমস্যা। তাকে মেডিক্যাল কলেজে রেফার করা হয়। এছাড়া আমাদের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন। এই মৃত্যুর যথাযথ তদন্ত শুরু করা হয়েছে।”

শুধু নার্সিংহোমই নয়, এই ঘটনার পরে মাধবনগর হাসপাতালের দুই চিকিৎসককেও বরখাস্ত করা হয় কারণ মহিলাকে নার্সিংহোমে স্থানান্তরিত করার সময় দেওয়া হয়নি কোনো ভেন্টিলেটর। সকলের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026