করোনায় প্রকোপে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ এরও বেশি। মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত ৭৯ জনের। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে লক ডাউন বিধি কার্যকর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লক ডাউন জারি থাকবে। লক ডাউন চললেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, দেশে যেসব করোনা সংক্রমণের খবর ঘটছে তার মধ্যে ৪২ শতাংশের বয়স দেখা গিয়েছে ৪০ এর নীচে অবস্থান করছে। ০-২০ বছর বয়সের মধ্যে ৯ শতাংশ মানুষ রয়েছে। ২১-৪০ বছরের মধ্যে রয়েছে ৪২ শতাংশ মানুষ। ৪১-৬০ বছরের মধ্যে রয়েছেন ৩৩ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১৭ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ এর দ্বারা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। এছাড়া নিজামুদ্দিনে মসজিদে যে সমাবেশ হয়েছিল তার মধ্যে অংশগ্রহণকারী কোভিড-১৯ এ আক্রান্তের সন্ধান মিলেছে ১৭টি রাজ্য থেকে। ১,০২৩ জন কোভিড-১৯ আক্রান্তেরা ওই সমাবেশেরই অংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…