সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ভুল তথ্য সম্পর্কিত পোস্ট ঘুরছে। সরকার বার বার ভুয়ো ম্যাসেজ ছড়াতে নিষেধ করলেও সেগুলি চলছে। করোনা ভাইরাস সম্পর্কিত নানা পোস্টার ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়। কিছু পোস্ট বাস্তব হলেও বেশিরভাগ ফেক। যার জন্য মানুষের মনে আতঙ্ক আরও বাড়ছে। কয়েকদিন আগে বলা হল যে মুরগিতে করোনা ভাইরাস থাকে, কখনো আবার বলা হল মদ খেলে ভাইরাস চলে যাবে।
কিন্তু এই সমস্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানতে নারাজ। এরমধ্যেই আবার একটি তথ্য ভাইরাল হয়েছে যে বাঁধাকপির উপর নাকি করোনা ভাইরাস সবচেয়ে বেশিক্ষন থাকে। বলা হয়েছে যে প্রায় ৩০ ঘন্টা নাকি বাঁধাকপির উপর ভাইরাস থাকতে পারে। এইটা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এটা ভিত্তিহীন। এরকম কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
তাই এরকম ম্যাসেজ বা পোস্ট দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এগুলি ভুয়ো ম্যাসেজ। বাঁধাকপিতে কোনো ক্ষতি হবে না, তবে সেদ্ধ করে খেতে হবে। কারণ এর মধ্যে থাকা পোকা যদি শরীরে যায় তাহলে মানুষের অসুখ হতে পারে। হু-র নির্দেশ মতো বাধাঁকপিকে ভালো করে সেদ্ধ করে তবেই রান্না করা উচিত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…