বিনোদন

মোদির আহ্বানে সকল দেশবাসীকে অংশগ্রহনের অনুরোধ জানালেন ঋতুপর্না সেনগুপ্ত

কৌশিক পোল্ল্যে: রাত ন’টায় প্রদীপ জ্বালুন, প্রমান হবে আমরা এক। নিজের ভিডিও বার্তার মাধ্যমে খানিকটা এরকম বক্তব্যই পেশ করলেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। দেশের সকল মানুষকে তিনি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়ার অনুরোধ জানান। এটি একটি শুভ ও মঙ্গলজনক ইঙ্গিত যা কথার মাধ্যমে বারেবারে তুলে ধরলেন অভিনেত্রী।

সমস্ত দেশবাসীর কাছেই যাতে তার বার্তা পৌঁছোয় সেকারনেই হিন্দি ও ইংরেজিতে নিজের বক্তব্য রাখলেন অভিনেত্রী। এই কঠিন সময়ে মনোবল না হারিয়ে, সকলকে একযোগে সংকল্প করার আর্জি জানালেন তিনি। বর্তমানে তিনি দেশের বাইরে সুদূর সিঙ্গাপুরে রয়েছেন, যদিও দেশের সমস্ত খবরাখবর ঘনিষ্ঠজনেদের থেকে জেনে নিচ্ছেন বারেবারে।

তার ভিডিও বার্তাকে সমর্থন জানিয়ে সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, “প্রধানমন্ত্রী এই আহ্বান শুধু বিজেপি সমর্থকদের জন্য করেননি, তিনি সমস্ত দেশবাসীকেই এতে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন। কাজেই সকলের উচিৎ খোলামনে এতে অংশগ্রহন করা। তবে যারা সমর্থন করতে চান না, তাদের বুঝিয়ে বিশেষ লাভ নেই।”

উল্লেখ্য, শুক্রবার সকালে দেওয়া মোদিজীর ভাষনের পর থেকেই এই ইস্যুতে নানা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের সমালোচকরা এই প্রচেষ্টার বিরুদ্ধে গিয়ে নানাভাবে প্রধানমন্ত্রীকে তির্যক মন্তব্যে বিদ্ধ করেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানারকম জলঘোলা হয়েই চলেছে। দেশের সমস্ত মানুষ মোদির আহ্বানে কীরূপ প্রতিক্রিয়া দেখাবেন, সেই চিত্রই অপেক্ষা করছে রাত ন’টায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026