ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দীপাবলিতে দারুন খবর, মেয়াদী আমানতের উপরে সুদের হার বৃদ্ধি করল এই ব্যাংক

দীপাবলীর আগে ভারতীয়দের জন্য রয়েছে নতুন খবর। অমৃত মহোৎসব আমানত এবারে নতুন ফেসটিভ অফার চালু করে দিল ভারতের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক আইডিবিআই ব্যাঙ্ক। সীমিত সময়ের অফার হিসেবে ৫৫৫ দিনের আমানতে ৬.৯০% সর্বোচ্চ সুদের হার ঘোষণা করেছে আইডিবিআই ব্যাঙ্ক। মেয়াদী আমানতের উপরেও সুদের হার বৃদ্ধি করেছে এই ব্যাংক। ২১ অক্টোবর ২০২২ থেকে এই নতুন সুদের হার এবং নতুন আমানত কার্যকরী হবে বলে জানানো হয়েছে আইডিবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে।

এক বছরে ডিপোজিটের সুদের হার ৬.৭৫% পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে দুই বছরের ক্ষেত্রে সর্বোচ্চ ৬.৮৫% সুদ দেওয়া হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। এছাড়াও সম্প্রতি বেশ কিছু ব্যাংক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাদের মেয়াদী আমানতের সুদের হার বৃদ্ধি করেছে।

আইডিবিআই ব্যাঙ্কের ৪৫.৪৮% শেয়ার সরকারি মালিকানাধীন রয়েছে। অন্যদিকে, ৪৯.২৪% লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে। চলতি মাসের শুরুতে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২% শেয়ারের জন্য বিডের আমন্ত্রণ জানিয়েছিল ব্যাংক। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটের আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণের ঘোষণা করা হয়। পরবর্তীতে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা ২০২১ সালের মে মাসে তাতে ছাড়পত্র দেয়।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026