নিউজ

খুব শীঘ্রই বিক্রি হয়ে যাচ্ছে এই বড় সরকারি ব্যাংকটি, আপনার অ্যাকাউন্ট রয়েছে নাকি এই ব্যাংকে?

বেসরকারিকরণ হতে চলেছে আইডিবিআই ব্যাঙ্কের। এই ব্যাংকের বেসরকারীকরণের বিষয়ে সম্ভাব্য দরদাতাদের পক্ষ থেকে অনুসন্ধান বা প্রশ্ন জমা দেওয়ার সময়সীমা ১৩ দিন বাড়িয়ে ১০ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। ৭ অক্টোবর একটি প্রাথমিক তথ্য স্মারক জারি করে, অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে, আইডিবিআই ব্যাংকের প্রায় ৬১ শতাংশ শেয়ার বিক্রি হতে চলেছে। অর্থাৎ কার্যত বেসরকারীকরণ হতে চলেছে এই বেসরকারি ব্যাংকের।

আগ্রহী ক্রেতাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং নিজেদের দর জমা দেওয়ার জন্য যথাক্রমে ২৮ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে এর মধ্যে অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেননি। বিনিয়োগ এবং পাবলিক এসিড ম্যানেজমেন্ট বিভাগ বৃহস্পতিবার এই সম্পর্কিত একটি সংশোধনী জারি করেছে এবং প্রশ্ন জারি করার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে।

আগামী বছরের মার্চের মধ্যে এই দরপত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে ব্যাংকে সরকারের ৪৫.৪৮ শতাংশ শেয়ার রয়েছে এবং ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের হাতে রয়েছে ৪৯.২৪ শতাংশ শেয়ার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026