নিউজ

ছট পুজোর দিন কলকাতা ঢাকবে কুয়াশায়, কতটা বৃষ্টির সম্ভাবনা?

রবিবার ছট পূজো আর তার আগেই আনন্দে মেতেছেন অনেকেই। তবে ছট পুজোর দিন কলকাতার আকাশ ঢাকা থাকবে কুয়াশায়। এমনকি আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেইভাবে কোন ওয়েদার সিস্টেম আগামী ৫ দিনের জন্য না থাকলেও দুই বঙ্গে শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে। মাঝেমধ্যেই আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী ৫ দিনে।

কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রীর কাছাকাছি থাকবে। রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রি কাছাকাছি থাকবে। ছট পুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনই সেভাবে শীত না পড়লেও পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা কলকাতা থেকে বেশ কিছুটা কম থাকা সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে।

অন্যদিকে কালীপুজোর দিন ঘূর্ণিঝড়ের কারণে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়ে গিয়েছিল। বর্তমানে গভীর রাতে বা ভোরের দিকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে জমিয়ে শীত কবে পড়বে সে ব্যাপারে এখনই নিশ্চিত হতে পারছেন না আবহাওয়াবিদরা। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে সকালে। আগামী কয়েক দিনের তাপমাত্রা একই রকম থাকবে। উপকূলের কাছাকাছি এবং পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। আপাতত ৪-৫ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোন কোন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর, কালিম্পং এবং জলপাইগুড়ির আবহাওয়া শুকনো থাকবে। তবে দিপাবলীতে বায়ু দূষণ রোধের মতো এবার ছট পুজোতে জল দূষণ রোধের জন্য বেশ কিছু বিধি নিষেধ আরোপ করতে চলেছে প্রশাসন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026