রাজ্য

“নন্দীগ্রামে আমার বিরুদ্ধে জিতে গেলে ওনাকে মন্ত্রী করে দেব”, শাহকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই শাহ বনাম মমতা বাকযুদ্ধ বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আজ কোচবিহারে একটি জনসভায় অংশগ্রহণ করে শাসকদলের বিরুদ্ধে ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধোনা করে একাধিক ইস্যুতে বক্তৃতা দিয়েছেন। আবার অন্যদিকে তার পাল্টা জবাব দিতে ভুলে যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ সন্ধ্যায় এক বেসরকারি সংবাদ গোষ্ঠীর অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সরাসরি শাহকে কটাক্ষ করে বলেছেন, “ভোটে জিতল অমিত শাহ কে মন্ত্রী করে দেব।” ব্যাপারটা কি?

আসলে আজ অমিত শাহ কোচবিহারের জনসভা থেকে বলেছিলেন, “২০১৮ সালে এসে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা নির্বাচনে ২০ টি আসন পাবে। তখন মমতাদি বলেছিলেন বিজেপি আন্ডা পাবে। কিন্তু নির্বাচনের ফলে দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের দখলে ১৮ টি আসন। এবারও আগেরবারের মতই তিনি আসুন খুঁজছেন। একটা আসনে এবার দাঁড়ানোর সাহস নেই তাই দুটো আসনে দাঁড়াচ্ছেন। সব পরিকল্পনা মতো কাজ হচ্ছে।” আসলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ও নন্দীগ্রাম দুই জায়গায় প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে।

শাহের কথায় পাল্টা জবাব দিতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়ুন উনি। ভোটে যদি জিতে যায় তাহলে ওনাকে মন্ত্রী করে দেব।” সেই সাথে আত্মবিশ্বাসী কন্ঠে মুখ্যমন্ত্রী হুংকার দিয়ে বলেছেন এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২১ টির বেশি আসনে জয়লাভ করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026