রাজ্য

“২১ এর নির্বাচনে গাফিলতি হলেই আধিকারিককে করা হবে অপসারণ”, সিদ্ধান্ত কমিশনের

শোকজের উত্তরের জন্য অপেক্ষা নয়। নির্বাচনী প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ এলেই এইবার সংশ্লিষ্ট অধিকারিককে সরিয়ে দেবে কমিশন। ২১ এর বিধানসভা ভোটে পরিচালনায় কমিশন এতটাই কড়া সিদ্ধান্ত নিয়েছে বলে নির্বাচন কমিশনের সূত্রের খবর। ২য় দফায় বাংলায় এসে এইদিন জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্র হতে জানা গিয়েছে যে, বৈঠকে প্রশ্নবাণে কার্যত জেরবার হতে হয়েছে কলকাতা এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে। কেবল ৬ মাসের পরিসংখ্যান না, তাদের কাছে ২০১৯ এমনকি ২০১৬ এর ভোটের আগের পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছেন উপ নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের বাংলার চড়ছে রাজনৈতিক পারদ। নির্বাচনের ময়দানে যুদ্ধ ছাড়া এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছেনা শাসক শিবির এবং পদ্ম শিবির। মিটিং মিছিলে চলছে প্রচার। সাথে বাড়ছে সংঘর্ষের ঘটনাও। একুশের নির্বাচন শান্তিপূর্ণ হবে তো? সেই কারণেই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেনা কমিশন। সূত্র হতে জানা গিয়েছে যে, মে তে নয়। এই এপ্রিল মাসেই বিধানসভা ভোট হতে পারে বাংলায়। করোনা পরিস্থিতিতে দরকারে বুথ সংখ্যায় বৃদ্ধি করবে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন খতিয়ে দেখতেই এইবার ভোটের আগে বাংলা সফরে এসেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খোঁজখবর নেন খুঁটিয়ে খুঁটিয়ে। আজ সকালে জেলা শাসক, পুলিশ সুপার এবং কমিশনারের সাথে ম্যারাথন বৈঠক করেন উপ নির্বাচন কমিশনার। গত ৬ মাসে এলাকায় রাজনৈতিক গন্ডগোল, অস্ত্র ও বোমা উদ্ধার সম্পর্কে যাবতীয় তথ্যও পেশ করেন পুলিশ কমিশনাররা। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি উপ নির্বাচন কমিশনার। উল্টে তিনি জানতে চান, ২০১৯-র লোকসভা ভোটে ও ২০১৬০র বিধানসভা ভোটের আগে পরিস্থিতি কেমন ছিল? বস্তুত, কলকাতার পুলিশ কমিশনারকে আগামীকাল ফের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026