রাজ্য

যুদ্ধের আগে মহাযজ্ঞ করলেন অনুব্রত, ২০০ আসন চেয়ে মায়ের কাছে প্রার্থনা

এ যেন সেই তৎকালীন যুদ্ধের আগে রাজা-রাজাদের বিশেষ প্রস্তুতি। সেই সময়ে কোনও মহাযুদ্ধের আগে জয় লাভ করার জন্য জয়সূচক মহাযোজ্ঞের আয়োজন করে দেব-দেবীর আশীর্বাদ প্রার্থনা করতেন রাজা-মহারাজারা। বুধবার তথা আজ বোলপুরের সতীপীঠে আজ দেখা গেল শাসক দলের সেনাপতি তথা অনুব্রত মণ্ডলকে। এই দিন সতীপীঠে কঙ্কালী তলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলও(Anubrata Mondal) করলেন যুদ্ধের আগের প্রস্তুতি।

তবে যুদ্ধ টা কীসের? যুদ্ধের চেয়ে কম কোথায়? বাংলার বিধানসভা ভোট দরজার নিকট এসে পৌঁছেছে। শাসক শিবির এবং গেরুয়া শিবির দুই দলের মাঝে চলছে নানা রকমের রাজনৈতিক টক্কর। ঠিক যেন দাবা খেলা। এর সাথে বাংলার শীত বাতাস এসেছে বহুদিন। শীতলতার ছোঁয়া পর্যন্ত নেই বাংলায়। ভোট তথা এক কথায় যুদ্ধের উত্তাপে তা বরং অনেকটাই উত্তপ্ত। আর সেই তপ্ত আবহাওয়া ইঙ্গিত করছে যুদ্ধের। সেই যুদ্ধের পরিবেশে অনুব্রত এক মহাযোজ্ঞের আয়োজন করে দেবীর কাছে দুই শো এর থেকে বেশি আসন প্রার্থনা করলেন। বোলপুরের সতীপীঠে বুধবার অমাবস্যা উপলক্ষে বীরভূম জেলা শাসক শিবিরের তরফে আয়োজন করা হল এক মহাযজ্ঞের। অনুব্রত মণ্ডলের সাথে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা নেতৃত্ব। ভোটে শাসক শিবির তথা তৃণমূল কংগ্রেসের জয় প্রার্থণা করেই তিনি করেছেন এই মহাযজ্ঞের আয়োজন।

১ কুইন্টাল ৫১ কেজি কাঠ, ৪৫ কেজি ঘি এবং ১১ হাজার বেলপাতা নিয়ে দুপুর ১.৩০ টাক্য যজ্ঞ শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে। সেখানে ছিল ঢাক ঢোক ও। পুলিশি তরফেও কঙ্কালীতলায় রাখা হয়েছিল নিরাপত্তা। এই যোজ্ঞে উপস্থিত ছিলেন ১০ জন পুরহিতের সাথে বেলুড় মঠের এক সন্ন্যাসীও। যজ্ঞশেষে শাসক দলের সেনাপতি অনুব্রত নিজে বলেন, মায়ের কাছে এতদিন যা যা চেয়েছি সব পেয়েছি। এইবার ২২০ টা সিট চাইলাম। সেটাও দেবেন বলে মায়ের কাছে আশা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026