এইবার কেডি সিং(KD Singh) এর গ্রেফতারি নিয়েও রাজ্যের শাসক শিবিরকে বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে অর্জুন নগরের সভামঞ্চে বসেই শুনেছিলেন কেডি সং এর গ্রেফতারির কথা। আর সভা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাম না করেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা কেডি বাংলার ৭০ লাখ মানুষকে প্রতারিত করেছেন তার চিটফান্ডের মাধ্যমে। প্রতারিতদের অধিকাংসই দুঃস্থ বলে দাবি করেছেন নেতা। তাই কেবল গ্রেফতারি না, কেডি সং এর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ব্যবস্থা করুক প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার।
এই বক্তব্যের পরেই বিজেপি নেতা নিশানা করেন শাসক শিবিরকে। শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, কান টানলেই আসবে মাথা। এর পর তিনি প্রশ্ন করেন,”দিল্লিতে কেডি সিং কার কার বিয়ের অনুষ্ঠান স্পনসর করেনিছিলেন তা কারও অজানা নয়।” তার এই প্রশ্নের উত্তরও নিজেই দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু। তিনি বলেন,”এক প্রভাবশালী ভাইপোর। বাকিটা আশা করছি সাংবাদিকরা বুঝে গেছেন।” শুভেন্দু এইদিন দাবি করেন কেডি সিং কে নিয়েই নারদ করানো হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কেডি সিং কে বুধবার তথা আজ গ্রেফতার করেছে ইডি। চিটফান্ড কাণ্ডের তদন্তে তিনি ঠিক করে সাহায্য করছেন না বলেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে এই রাজ্যে দুই যুযুধান রাজনৈতিক শিবির তরজায় নেমে পড়েছে। এই দিন এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস তথা শাসক শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি নিশানা করেন মুকুল রায়কে। তিনি বলেন মুকুল রায়ই কেডি সিং-কে নিয়ে এসেছিলেন তৃণমূলের। পাল্টা মুকুল ঘনিষ্টদের কথায় দলের সুপ্রিমোর ছাড়পত্র ছাড়া রাজ্যসভার সাংসদ হওয়া সম্ভব নয়। এখন দেখার চিটফান্ড মামলায় আর কাকে কাকে নিয়ে টানাটানি করে ইডি তথা সিবিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…