সবাই শুভেন্দুর হাত ধরে বিজেপির শাহী পতাকা তুলতে দেখা গিয়েছিল বর্ধমান পূর্বের সংসদ সুনীল মণ্ডলকে (Sunil Mondal)। তখনই বিভিন্ন জল্পনা উঠেছিল নেতাদের নিয়ে অনেকেই ভেবেছিলেন হাওড়া অর্থাৎ বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সদ্য বিধায়ক পদ ত্যাগী লক্ষ্মীরতন শুক্লা(Laxmi Ratan Sukla) পরিবর্তন করতে পারেন দল। সেই কারণেই জল্পনা উঠেছিল আরও তুঙ্গে। এরই মাঝে বিজেপির যোগদান মেলায় এসে কার্যত বোমা ফাটাতে দেখা গেল বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং অর্জুন সিংদের সামনেই সৌমিত্র খাঁ ঘোষণা করেন,”গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এইদিন সৌমিত্র(Soumitra Kha) বলেন,”একজন ক্রিকেটার আগেই চলে এসেছেন, এইবার আসবেন একজন ফুটবলারও। বিজেপিতে আসবেন চলে।” তখন অর্জুন পুরষ্কার প্রাপক প্রসূন (Prasun Banerjee)নেতার নাম করে তিনি বলেন,”ফুটবলারও আসবেন বিজেপিতে।”
সৌমিত্রের এই বিস্ফোরক মন্তব্যের পর প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee) বলেন,”এটা কোনও কথা? আমার একটা নীতি আছে। হাওড়ার মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছে। এইবার সাংসদের মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। যা হল ৪৭%। এগুলো কেবল বালখিল্যতা ছাড়া কিছু নয়।” সৌমিত্রের বক্তব্য শুনে হাসতে হাসতে তিনি আরও বলেন,”আমি মমতাকে ভালোবাসি, শ্রদ্ধা করি তাকে। যে যুদ্ধ উনি করেছেন তখন তার সাথে আমি ছিলাম। উড়ে আসিনি। হাওড়ার মানুষ আমায় তিনবার জিতিয়েছে। তারা কি ভাববেন।”
শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দল পরিবর্তন করে গেরুয়া শিবিরে যাওয়ার ঘটনাকে কীভাবে দেখছেন প্রসূন বাবু। সেই বিষয়ে তিনি বলেন,”আমি শুভেন্দুকে ভীষণ ভালবাসতাম। ওঁর বাবাও মাঠে আসত। আমার খারাপ লেগেছে। শুভেন্দুর মনখারাপ, অভিমান অবশ্যই হতে পারে। একটা পরিবারে বাবা-মা সব ছেলেকে সবসময় সমানভাবে দেখতে পারে না। এই দুঃসময়টা যদি তিনি জড়িয়ে ধরে থাকতেন, তাহলে বোধহয় বেশি ভাল হত। আরও সুন্দর হত।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…